মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের পর ভ্রুণ হত্যার অভিযোগে গ্রেফতার যুবক

বাঁকুড়া: মাঠে নিজের খেয়ালে ঘাস কাটচ্ছিল এক তরুণী৷ সেখান থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, ঘটনাটি প্রকাশ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Representational image of rape

বাঁকুড়া: মাঠে নিজের খেয়ালে ঘাস কাটচ্ছিল এক তরুণী৷ সেখান থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, ঘটনাটি প্রকাশ্যে আসতে ওই তরুণীকে গর্ভপাত করানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখি থানা এলাকায়৷

মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর পরিবারের দাবি, মাস তিনেক আগে তাকে ধর্ষণ করে ওই যুবক৷ সেকথা কাউকে বললে প্রাণে মারার হুমকি দেয় সে৷ এরপরই ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই তরুণী৷ সম্প্রতি সেকথা জানাজানি হলে ঘটনার কথা পরিবারকে জানায় নির্যাতিতা৷ এরপর যুবকের সঙ্গে যোগাযোগ করা হয় তরুণীর পরিবারের পক্ষ থেকে৷

   

তরুণীর বাড়িতে ডাকা হয় যুবককে৷ সেখানে প্রথমে বিষয়টি অস্বীকার অভিযুক্ত যুবক৷ এরপর তরুণীর গর্ভস্থ ভ্রুণের ডিএনএ টেস্ট করানোর দাবি তোলে নির্যাতিতার পরিবার৷ এই সুযোগকে কাজে লাগিয়ে ডিএনএ টেস্টের নামে নিজেই তরুণীকে বিভিন্ন ওষুধ খাওয়ায় যুবক৷ যার জেরে তরুণীর গর্ভপাত হয়ে যায়৷ এর পরই বিষয়টি নিয়ে সোচ্চার হয় নির্যাতিতার পরিবার৷

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সোনামুখি থানায়৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ৷ শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ৷ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ অন্যদিকে, নির্যাতিতার শারীরিক পরীক্ষার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে পুলিশ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google