আদিবাসী নাবালিকাকে খুনের ঘটনায় গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা, মালদহ: অবশেষে পাঁচ দিন পর আদিবাসী নাবালিকা খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ পুরাতন মালদহের ভাবুক গ্রামে নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় গ্রেফতার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজস্ব সংবাদদাতা, মালদহ: অবশেষে পাঁচ দিন পর আদিবাসী নাবালিকা খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ পুরাতন মালদহের ভাবুক গ্রামে নবম শ্রেণির এক আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় গ্রেফতার করা হল জিতু মুর্মু (২১) নামে এক যুবককে৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহ আরও এক যুবককে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর তাকে ছেড়ে দেওয়া হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি খুন হওয়া ছাত্রীর বাড়ির এলাকাতেই৷ ওই যুবক খুন হওয়া ছাত্রীর দুসম্পর্কের কাকাও হয়৷ বাদনা পরবের দিন অতিরিক্ত মদ্যপান করে ওই ছাত্রীকে প্রথমে ধর্ষণ করেছিল জিতু৷ এরপর প্রমাণ লোপাটের জন্য ছাত্রীকে খুন করে সে৷

   

যুবককে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার মালদহ জেলা আদালতে পাঠানো হয়৷ পাশাপাশি সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে৷ তবে পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনায় জিতুর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷

প্রসঙ্গত, গত সপ্তাহে শুক্রবার রাতে ওল্ড মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এক ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়৷ শুক্রবার বিকেলে আদিবাসী ওই কিশোরী গ্রামের বাঁধনা পরবে যোগ দিতে গিয়েছিল৷ এদিন রাতে ইটভাটায় তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google