সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪১.১১ শতাংশ! মেদিনীপুর শীর্ষে, লাস্টবয় কে?

কলকাতা: রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার মেগা নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বুথগুলিতে ভোটারদের ভিড় বাড়ছে। সকালের দিকে ভোটের হার কিছুটা কম থাকলেও বেলা ১১টা বাজতেই ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal Voter Turnout 11AM

কলকাতা: রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার মেগা নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বুথগুলিতে ভোটারদের ভিড় বাড়ছে। সকালের দিকে ভোটের হার কিছুটা কম থাকলেও বেলা ১১টা বাজতেই সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য এবং সদ্য পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত গোটা রাজ্যে সার্বিক ভোটদানের হার ৪১.১১ শতাংশ। (West Bengal Voter Turnout 11AM)

ভোটদানের নিরিখে প্রথম দু’ঘণ্টার মতো সকাল ১১টা পর্যন্তও রাজ্যে শীর্ষস্থান ধরে রেখেছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় ইতিমধ্যেই ৪৪.৬৯ শতাংশ ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। উল্লেখযোগ্যভাবে, ভোটদানে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মেদিনীপুরের ঠিক পরেই রয়েছে ঝাড়গ্রাম (৪৩.৭১%) এবং বাঁকুড়া (৪৩.২২%)। পাশাপাশি বীরভূমেও ৪২.৯২ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

   

অন্যদিকে, ভোটদানের হারে এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ। সকাল ১১টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহ জেলায়। সেখানে ভোটের হার ৩৮.২২ শতাংশ। মালদহের পাশাপাশি কোচবিহার (৩৮.৬৭%) এবং আলিপুরদুয়ারেও (৩৮.৮০%) ভোটের হার অন্যান্য জেলার তুলনায় কিছুটা কম।

এক নজরে সকাল ১১টা পর্যন্ত কয়েকটি উল্লেখযোগ্য জেলার ভোটচিত্র:

পশ্চিম মেদিনীপুর: ৪৪.৬৯% (রাজ্যে সর্বোচ্চ)

ঝাড়গ্রাম: ৪৩.৭১%

বাঁকুড়া: ৪৩.২২%

বীরভূম: ৪২.৯২%

মুর্শিদাবাদ: ৪১.৫৯%

দক্ষিণ দিনাজপুর: ৪১.১৭%

মালদহ: ৩৮.২২% (রাজ্যে সর্বনিম্ন)

কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ পর্ব অব্যাহত রয়েছে। ছবি ও পরিচয়পত্র হাতে নিয়ে উৎসবের মেজাজেই লাইনে দাঁড়িয়েছেন মহিলা থেকে শুরু করে বৃদ্ধরাও। রোদ চড়ার সঙ্গে সঙ্গে বেলা গড়ালে ভোটের হার আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google