১৫২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, সকাল ১১টা পর্যন্ত জমা পড়ল ৬০০-র বেশি অভিযোগ!

কলকাতা: কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যে শুরু হয়ে গেল প্রথম দফার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি…

West Bengal Poll Complaints

কলকাতা: কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যে শুরু হয়ে গেল প্রথম দফার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি আসনে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনে জমতে শুরু করেছে ভুরি ভুরি অভিযোগ।

কমিশনে জমা পড়া অভিযোগের খতিয়ান

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর হলেও, সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু অশান্তি ও গোলমালের খবর সামনে আসছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত কমিশনের দফতরে সরাসরি জমা পড়েছে ২৬০টি অভিযোগ। অন্যদিকে, সি-ভিজিল (c-VIGIL) অ্যাপের মাধ্যমে জমা পড়েছে আরও ৩৭৫টি অভিযোগ।

   

নিরাপত্তা ব্যবস্থা ও ভোটচিত্র West Bengal Poll Complaints

এই ১৫২টি কেন্দ্রের সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আজ যে জেলাগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তাৎপর্যপূর্ণভাবে, বাংলার প্রথম দফার ভোটের সঙ্গেই আজ বিধানসভা নির্বাচন চলছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও।

সেয়ানে সেয়ানে টক্কর

এবারের নির্বাচনে মূল লড়াই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে। নরেন্দ্র মোদী-অমিত শাহ বনাম মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রেস্টিজ ফাইটে পরিস্থিতি রীতিমতো জটিল। দুই দলের কট্টর সমর্থক ছাড়া রাজনৈতিক বিশ্লেষকরাও নিশ্চিত করে বলতে পারছেন না, এই মেগা লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন।