বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, বাংলার ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থান করা…

Weather Update well-marked-low-pressure-heavy-rain-alert-west-bengal-july

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থান করা নিম্নচাপটি আগামী দু’দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে (Well Marked Low Pressure Area) পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকলেও, সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।

শুক্রবার কোথায় ভারী বৃষ্টি?

আজ, শুক্রবার (১৮ জুলাই) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কোন জেলায় অতি ভারী বৃষ্টি?

শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার আরও বাড়বে বৃষ্টির দাপট

রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হল:
• দার্জিলিং
• জলপাইগুড়ি
• কালিম্পং
• আলিপুরদুয়ার
• কোচবিহার
পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Also Read | স্মার্ট ক্লাসরুম, আধুনিক রান্নাঘর: সরকারি স্কুলগুলিকে নতুন রূপ দিতে তৎপর সরকার

মৎস্যজীবীদের জন্য বড় সতর্কবার্তা

বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ানোর ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই ১৮ জুলাই পর্যন্ত কোনও মৎস্যজীবীকে সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের গতিপথ ও শক্তির উপর নির্ভর করে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণে পরিবর্তন হতে পারে। তাই পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

Also Read | ভয়েই দলবদল! কার ভয়? সব জানিয়ে দিলেন মদন