Mamata Banerjee: পার্থ কী বলবে ঠিক নেই! মমতা মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর দফতর বদল সম্ভাবনা

এসএসসি দুর্নীতির তদন্তে ধরা পড়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেই বিভিন্ন দফতর সামলাতে হচ্ছে। সোমবার একাধিক দফতরক ভেঙে নতুন করে মন্ত্রিসভা গঠনের পথে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamata phone

এসএসসি দুর্নীতির তদন্তে ধরা পড়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেই বিভিন্ন দফতর সামলাতে হচ্ছে। সোমবার একাধিক দফতরক ভেঙে নতুন করে মন্ত্রিসভা গঠনের পথে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী। এদিকে ইডি জেরায় পার্থ চট্টোপাধ্যায় কী বলছেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অন্দরে উদ্বেগ প্রবল।

partha_arest

   

যদিও তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সমস্ত মন্ত্রীদের পদত্যাগ না করালেও বড় সংখ্যক মন্ত্রীদের দফতরে বদল আনতে চাইছেন মমতা। সেক্ষেত্রে একই দফতর ভাগ করে দিতে পারেন তিনি। এর মধ্যে থাকছে শিক্ষ, শিল্প, বাণিজ্য, আবাসন, পূর্ত দফতর।

 

Mamata Banerjee

সূত্রের খবর, মন্ত্রিসভায় এবার একাধিক নতুন মুখ আনছেন মমতা। তৃণমূল জানিয়েছে, সোমবার একটি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নেওয়া হতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত।

কয়লা পাচার কাণ্ডে ধৃতের সঙ্গে মন্ত্রীর কী যোগ? পড়ে নিন: 

Coal Scam: কয়লাকাণ্ডে বারিক বিশ্বাসের সঙ্গে তৃণমূলের যোগ, ছড়িয়েছে চাঞ্চল্য

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছেড়ে তৃণমূল বিধায়ক হওয়া বাবুল সুপ্রিয় কি পরিবর্তিত মন্ত্রিসভার গুরুত্ব পদে? এ নিয়েও চলছে বিস্তর আলোচনা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google