জয়নগরে পরোটা খাইয়ে ভোট হাতিয়ে নেওয়ায় অভিযুক্ত SUCI, তৃণমূল দিল হাতপাখা

জয়নগরের হাচিমপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। তৃণমূল বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে হাতপাখা। পরোটা দিচ্ছে এসইউসিআই আর নির্দলের তরফ থেকে দেয়া হচ্ছে জল, বিস্কুট। দক্ষিণ ২৪ পরগনার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
panchayat porota

জয়নগরের হাচিমপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। তৃণমূল বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে হাতপাখা। পরোটা দিচ্ছে এসইউসিআই আর নির্দলের তরফ থেকে দেয়া হচ্ছে জল, বিস্কুট।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও কুলতলী দুটি আসন এসইউসিআই দল বাম জমানায় বারবার বিধানসভায় জয়ী হত। তৃণমূলের সাথে জোট করে লোকসভায় সাংসদ পেয়েছিল এই দলটি। পরিবর্তনের পর তৃণমূল ও এসইউসিআই এর সেই সাময়িক জোট ভেঙে যায়।

   

জয়নগরের হাচিমপুর এক নম্বর অবৈতনিক বিদ্যালয়ে চলছে পুননির্বাচন। এখানে একসঙ্গে তিনটি রাজনৈতিক দল যেমন পরোটা জল বিস্কুট খাওয়াচ্ছে। তেমনি ভোটের লাইনে গন্ডগোল পাকানোর অভিযোগ উঠে আসছে এই জয়নগরেই। রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এ ধরনের বিশৃঙ্খলা ছবি ফুটে উঠছে গোটা এলাকাজুড়ে। সচরাচর প্রভাবিত করা হচ্ছে ভোটারদের।

এর সঙ্গেই অভিযোগ উঠছে, রীতিমতো একজনের ভোট দিচ্ছে অন্য একজন। যখন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় তখন সে সাফাই দিচ্ছে যে, আত্মীয়ের হয়ে সে সাহায্য করছেন।

এই এলাকাতেই শনিবার ভোট চলাকালীন সময় দুষ্কৃতিরা তান্ডব চালায় ব্যালট বক্স ভেঙে দেয়ার অভিযোগ পর্যন্ত ওঠে। আজ সেখানে পুননির্বাচন। এই পুনর্নির্বাচনের দিনে ই ফের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটারদের প্রভাবিত করার এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটে এলাকা জুড়ে। এরপরেই ঘটনাস্থলে বেশ কয়েকজন গন্ডগোল পাকানোর চেষ্টা করে পুলিশ বাহিনী এসে তুমুল লাঠিচার্জ চালায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google