Coochbehar: ২৪-এ হাইভোল্টেজ কোচবিহার, বিশেষ নজরদারি চালানোর নির্দেশ কমিশনের

হাতে মাত্র আর ৬ দিন, তারপরেই দেশে লোকসভা ভোটের (Loksabha Election 2024) দামামা বেজে যাবে। আগামী ১৯ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর এই ভোটে নির্বাচন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাতে মাত্র আর ৬ দিন, তারপরেই দেশে লোকসভা ভোটের (Loksabha Election 2024) দামামা বেজে যাবে। আগামী ১৯ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর এই ভোটে নির্বাচন কমিশনের বিশেষ নজর রয়েছে বাংলার কোচবিহারের (Coochbehar) ওপর। ভোটের আর মাত্র ৬ দিন বাকি থাকতে এই কোচবিহার আসন নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। 

প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার। কোচবিহারকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হল। শিতলকুচির ঘটনার থেকে শিক্ষা নিয়ে এই বিশেষ নজরদারি বলে মনে করছে বিশিষ্ট মহল। কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় আরো বেশি করে নিরাপত্তারক্ষীকে মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

   

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google