Malda: কোটি কোটি টাকা চুরির অভিযোগ তুলে তৃণমূল সমর্থকরা অভিষেককে আটকালেন

কোটি কোটি টাকা চুরি হয়েছে। চুরি করেছে দলের নেতা। এমনই কথা প্রকাশ্যে শুনতে হলো তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সামনেই ক্ষোভ উগরে দিলেন দলীয় সমর্থকরা। মালদা সরগরম।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Malda: TMC supporters protest by blocking Abhishek's convoy, alleging party leaders are stealing crores of rupees

কোটি কোটি টাকা চুরি হয়েছে। চুরি করেছে দলের নেতা। এমনই কথা প্রকাশ্যে শুনতে হলো তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তাঁর সামনেই ক্ষোভ উগরে দিলেন দলীয় সমর্থকরা। মালদা (Malda) সরগরম।

উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে মালদা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলাতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের সভার আগেই গরম পরিস্থিতি।

   

মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে ক্ষোভ জানালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। মানিকচক থেকে ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে ক্ষোভের মুখে পড়েন অভিষেক। তৃণমূল কর্মীরা দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google