Gorumara National Park: স্নান করিয়ে কলা খাইয়ে গরুমারায় হাতি পুজো

বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো করা হল (Gorumara National Park) গরুমারায়। সোমবার পুজোয় শামিল হন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকরা। এদিন মেটেলি ব্লকের জোড়া বিট ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো করা হল (Gorumara National Park) গরুমারায়। সোমবার পুজোয় শামিল হন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকরা। এদিন মেটেলি ব্লকের জোড়া বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ,রামি, যুবরাজ, খিলাড়ি, জেমি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করা হয়।

প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন গরুমারার পিলখানাতে হাতি পুজো করা হয়। পুজো উপলক্ষে সকাল থেকে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয় বিলখানায়। হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মন্ডপের সামনে। শঙ্খ বাজিয়ে উলু ধ্বনি দিয়ে চলে পুজো। এদিন পুজো দেখতে বহু মানুষের ভিড় হয় গাছবাড়িতে। সেখানকার সভাপতি বলেন, এটি একটি স্পেশাল দিন এলাকাবাসীর কাছে। আমাদের বিশ্বকর্মা পুজোটা একেবারে অন্যরকম হয়। সবাই খুব আনন্দ করে। প্রতিবছরই আমি এখানে আসি, আমারও এখানে এসে বেশ ভালো লাগে।

   

মাহুতরা নিজেদের ইচ্ছামতো হাতিদের সাজায় ফুলের মালা দিয়ে। যেহেতু বিশ্বকর্মার বাহন হাতি যজ্ঞের পর হাতিদের পুজো করা হয়। লাইন দিয়ে দাঁড় করিয়ে মন্ত্রোচারণের মাধ‌্যমে পুজো হয়। মাহুতরা এতে আনন্দিত হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google