‘মায়ের কোল খালি করেছে তৃণমূল!’ আরজি কর নির্যাতিতার মাকে পাশে নিয়ে হুঙ্কার মোদীর

কলকাতা: আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমের জনসভায় আরজি ...

By Moumita Biswas

Published:

Follow Us
Modi Targets Mamata Over RG Kar Case

কলকাতা: আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমের জনসভায় আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথকে পাশে বসিয়ে মোদী দাবি করেন, এক মা অনেক কষ্টে তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের ‘জঙ্গলরাজ’ সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার মাকে এবার পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

মঞ্চে নির্যাতিতার মা, লক্ষ্য নারী নিরাপত্তা

এদিন মঞ্চে আবেগপ্রবণ মেজাজে প্রধানমন্ত্রী বলেন, “মা অনেক পরিশ্রম করে মেয়েকে ডাক্তার করেছিলেন। কিন্তু তৃণমূল সেই মেয়েকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে। আমরা সেই মাকেই প্রার্থী করেছি।” ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করের সেমিনার হলে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার বিচার চেয়ে সারা দেশ উত্তাল হয়েছিল। সেই প্রতিবাদের সুরকে এদিন রাজনৈতিক মঞ্চে তুলে এনে মোদী সাফ জানান, তৃণমূল জমানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নন।

   

সন্দেশখালি ও ‘চুপ করিয়ে রাখার’ অভিযোগ Modi Targets Mamata Over RG Kar Case

সন্দেশখালির নারী নিগ্রহের প্রসঙ্গ টেনে মোদী অভিযোগ করেন, বিজেপি বারবার নির্যাতিতাদের নেতৃত্বে নিয়ে এসেছে। তিনি বলেন, “বাংলার মেয়েরা যখন বিচার চায়, তখন তৃণমূল তাঁদের ঘরে বসে থাকতে বলে। তৃণমূল চায় না বাংলার মেয়েরা স্বপ্ন দেখুক।” এর আগে সন্দেশখালির রেখা পাত্রকেও লোকসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতার প্রধান ভোটব্যাঙ্ক তথা মহিলাদের সমর্থন পেতেই মোদী এবার নারী নিরাপত্তাকেই তুরুপের তাস করেছেন।

৪ মে-র ডেডলাইন ও মোদীর গ্যারান্টি

প্রধানমন্ত্রী এদিন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৪ মে বিজেপি সরকার গড়ার পর মহিলাদের ওপর হওয়া প্রতিটি অত্যাচারের ফাইল খোলা হবে। কেউ রেহাই পাবে না, এটা মোদীর গ্যারান্টি।” আরজি কর থেকে সন্দেশখালি, নারী নির্যাতনের প্রতিটি ঘটনাকে কেন্দ্র করে এদিন তৃণমূলের ‘কোমর ভেঙে দেওয়ার’ ডাক দেন প্রধানমন্ত্রী।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google