৪ মে-র পর ইনসাফ হবেই! মমতার ‘জঙ্গলরাজ’ খতমের হুঙ্কার মোদীর

দমদম: বাংলায় প্রথম দফার ভোটের পরদিনই তৃণমূলের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী ৪ মে নির্বাচনী ফলাফল ...

By Moumita Biswas

Published:

Follow Us
Modi Says TMC Jungle Raj Will End

দমদম: বাংলায় প্রথম দফার ভোটের পরদিনই তৃণমূলের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তৃণমূলের ‘জঙ্গলরাজ’ চিরতরে শেষ হবে। তাঁর হুঁশিয়ারি, বিজেপি সরকার গঠনের পর তৃণমূলের হার্মাদ ও গুন্ডাদের পালানোর কোনও জায়গা থাকবে না, কেউ তাঁদের রক্ষা করতে পারবে না।

খুলবে অত্যাচারের সব ফাইল

এদিন প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া সুরে বলেন, “বিজেপি সরকার গঠন করার পর গত কয়েক বছরে বাংলার মানুষের ওপর হওয়া প্রতিটি অন্যায় ও প্রতিটি অত্যাচারের ফাইল খোলা হবে। আমি আবার বলছি, ফাইল খোলা হবেই, আর এটাই মোদীর গ্যারান্টি।” তাঁর দাবি, প্রথম দফার রেকর্ড ভোটদান তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। মোদীর কথায়, “গত রাতেও তৃণমূল নিজেদের গুন্ডাদের শক্তি বাড়াতে ব্যস্ত ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছে এটা বিপ্লবীদের মাটি, বীরের মাটি।”

   

রেকর্ড ভোট নিয়ে বিশ্লেষণ Modi Says TMC Jungle Raj Will End

বাংলার ১৬টি জেলার ১৫২টি আসনে ৯২.৮৯ শতাংশ ভোটদানকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। ২০২১-এর তুলনায় ১০ শতাংশের বেশি এই ভোটবৃদ্ধিকে তিনি ‘পরিবর্তনের জোয়ার’ বলে অভিহিত করেছেন। মোদী বলেন, “প্রথম দফার এই ভোটদান নিশ্চিত করে দিয়েছে যে মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্তি চায়। বাংলার মানুষ এবং বিজেপি কর্মীদের আশ্বস্ত করে বলছি, ৪ মে-র পর কোনও অপরাধী ছাড় পাবে না।”

দমদমে হুঙ্কার

দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, রেকর্ড এই জনঅংশগ্রহণ আসলে তৃণমূলের ‘মহা জঙ্গলরাজ’-এর অবসান ঘটাতে মানুষের স্বতঃস্ফূর্ত রায়। প্রথম দফার এই ঝোড়ো ব্যাটিং আসলে বিজেপি-র নিশ্চিত জয়ের ইঙ্গিত বলেই মনে করছেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে মোদীর এই ‘অ্যাকশন’-এর প্রতিশ্রুতি বাংলার রাজনৈতিক উত্তাপকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেল, তা বলাই বাহুল্য।

 

আরও পড়ুন- গঙ্গেবক্ষে মোদী! নৌকাবিহারে মাতলেন প্রধানমন্ত্রী, লেন্সবন্দি তিলোত্তমার রূপ 

‘প্রথম দফায় ১৫-১৬ টাও আসন জুটছে না!’ বিস্ফোরক মমতার কেষ্ট

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google