কলকাতা: আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে পড়ুয়ারা। রাস্তাঘাটে যানজট, পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি বা অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসার মতো বিপত্তি খুবই স্বাভাবিক৷ আর এই সব সমস্যা এরাতেই কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং কলকাতা পুলিশ। পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে একগুচ্ছ হেল্পলাইন নম্বর এবং বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে।
পর্ষদের কেন্দ্রীয় ও আঞ্চলিক হেল্পলাইন
পরীক্ষা চলাকালীন যে কোনও প্রয়োজনে পর্ষদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও বিভিন্ন জেলার জন্য আলাদা আঞ্চলিক নম্বর চালু করা হয়েছে-
সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২।
কলকাতা আঞ্চলিক অফিস: ০৩৩ ২৩২১ ৩৮১১।
বর্ধমান আঞ্চলিক অফিস: ০৩৪ ২২৬৬ ২৩৭৭।
মেদিনীপুর আঞ্চলিক অফিস: ০৩২ ২২২৭ ৫৫২৪।
উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস: ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭।
সরাসরি যোগাযোগ করুন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে Madhyamik Exam 2026 helpline numbers
জরুরি প্রয়োজনে পরীক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকরা সরাসরি পর্ষদের সভাপতি বা সচিবের সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য জারি করা হয়েছে ৩টি বিশেষ নম্বর- ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬ এবং ০৩৩ ২৩২১ ৩২১৬।
পাশে আছে কলকাতা পুলিশ
পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গিয়ে যানজটে আটকে পড়া বা প্রয়োজনীয় নথি বাড়িতে ফেলে আসার মতো সমস্যায় পড়লে ভরসা জোগাবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল ৯৪৩২৬১০০৩৯। পুলিশ জানিয়েছে, রাস্তায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখা হয়েছে।
যাতায়াতের সুবিধার জন্য বাড়তি বাস
পরীক্ষার্থীদের যাতায়াত মসৃণ করতে রাজ্য সরকার অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। ফলে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।




















