কালিয়াগঞ্জে (Kaliaganj) ঘর বন্ধ করে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার আদিবাসী ও রাজবংশীদের কালিয়াগঞ্জ থানা অভিযানের সময় থানা লাগোয়া একটি বাড়িতে প্রায়
২৫ জন পুলিশকর্মীকে ঘরে বন্ধ করে ৩ ঘণ্টা ধরে মারধর করে জনতা। গুরুতর আহত পুলিশকর্মীদের উদ্ধার করে থানার বিশেষ বাহিনী।
মঙ্গলবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে বাড়িতে পুলিশকর্মীদের মারধর করা হয়েছে তার
মালিক অনীতা পাল বলেন, ‘গন্ডগোলের সময় প্রাণ বাঁচাতে ২০ – ২৫ জন পুলিশকর্মী আমার ঘরে ঢুকে পড়েন। কিন্তু ওই ঘরের রাস্তার দিকে একটা জানলা ছিল। সেই জানলা দিয়ে ঘরে পুলিশকর্মীদের দেখতে পেয়ে যান আন্দোলনকারীরা। এর পর জানলা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা।
লাঠি, ধারাল অস্ত্র নিয়ে চলে হামলা।
মারের চোটে গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। সঙ্গে আমার ঘরও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। লুঠ করা হয়েছে, ঘরের আলমারি ও বিছানার তলায় রাখা টাকা। প্রায় ৩ ঘণ্টা ধরে ধরে চলে তাণ্ডব। তার পর থানার বাহিনী এসে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে।’
বুধবার সকালে সেই বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে পড়ে রয়েছে পুলিশকর্মীদের জুতো, টিয়ার গ্যাসের সেলের খালি বাক্স, আন্দোলনকারীদের ব্যবহার করা কাটারি।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে ক্রমশ স্বাভাবিক হচ্ছে কালিয়াগঞ্জ থানা চত্বর। এডিজি অজয় কুমার জানিয়েছেন থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
Kaliaganj : কালিয়াগঞ্জে ঘর বন্ধ করে পুলিশকর্মীদের মারধর

Published:


Kolkata24x7 Team
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
















