অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য! কল্যাণের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় FIR

শ্রীরামপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে এবার বড়সড় আইনি গেরোয় পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু বিতর্কিত মন্তব্যই নয়, এর পাশাপাশি ২০২১ সালের ...

By Moumita Biswas

Published:

Follow Us
fir against kalyan banerjee over amit shah remarks

শ্রীরামপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে এবার বড়সড় আইনি গেরোয় পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু বিতর্কিত মন্তব্যই নয়, এর পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এবং ভোট-পরবর্তী হিংসায় ইন্ধন জোগানোর গুরুতর অভিযোগেও তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই জোড়া অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। (fir against kalyan banerjee over amit shah remarks)

অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য

এমনিতেই নিজের বিতর্কিত ও বেলাগাম মন্তব্যের জন্য রাজ্য রাজনীতিতে বারবার সংবাদ শিরোনামে উঠে আসেন প্রবীণ এই তৃণমূল নেতা। এবার খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। অভিযোগকারীদের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সাংসদের এই ধরনের কুরুচিকর মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, তা সাধারণ মানুষের ভাবাবেগেও চরম আঘাত হেনেছে।

   

ভোট-পরবর্তী হিংসা ও অশান্তিতে ইন্ধনের অভিযোগ

অন্যদিকে, শ্রীরামপুর থানায় দায়ের করা ওই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ ছাড়াও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, ২০২১ সালের একুশের বিধানসভা নির্বাচনের সময় এবং ভোট-পরবর্তী পর্যায়ে শ্রীরামপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় যে ব্যাপক অশান্তি ও দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ইন্ধন ছিল। সেই সময়কার রাজনৈতিক হিংসা, মারধর এবং অশান্তি ছড়ানোর সম্পূর্ণ দায়ভার সাংসদের ওপর চাপিয়েই পুলিশের কাছে এই জোড়া অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে খবর।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।