সব্যসাচী কাণ্ডে সক্রিয় ইডি: পার্ক স্ট্রিট থেকে রাজারহাট, বেআইনি সম্পত্তির খোঁজে তল্লাশি

কলকাতা: প্রাক্তন বিধায়ক তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় এবার ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের…

কলকাতা: প্রাক্তন বিধায়ক তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় এবার ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতা এবং বেশ কয়েকটি জেলায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। কলকাতার পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, খিদিরপুর, বড়বাজার, রাজারহাট-নিউ টাউন, সল্টলেক ছাড়াও নদীয়া জেলাতেও এই ম্যারাথন তল্লাশি চলছে।

 

Advertisements

রাজ্য পুলিশের করা আর্থিক দুর্নীতির একটি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রসঙ্গত, মাস দুয়েক আগে নদীয়ার তেহট্ট এলাকায় সব্যসাচীর এক বান্ধবীর বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার করেছিল রাজ্য পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় এজেন্সির এই বড় পদক্ষেপ।

জানা গিয়েছে, এদিন সব্যসাচী ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এবং তাঁর বেশ কয়েকজন পরিচিতের অফিস ও বাসভবনে হানা দিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা নামে-বেনামে বিভিন্ন সম্পত্তি ও ব্যবসায় লগ্নি করা হয়েছিল। সেই সমস্ত বেআইনি সম্পত্তির হদিশ পেতেই মূলত এই অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে রাজ্য পুলিশের তদন্তে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয়েছিল। এমনকি সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট মিলিয়ে ৩ কোটি ৭০ লক্ষ টাকা ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পুলিশের সেই এফআইআরের সূত্র ধরেই এবার আর্থিক দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইডি।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,