পড়ুয়াদের বিক্ষোভের জেরে অশান্ত বিশ্বভারতী ক্যাম্পাস

অতিমারী আবহেই স্কুল কলেজ খুলে গেছে । এদিকে বিশ্বভারতী ক্যাম্পসে শুরু হয়েছে পঠন পাঠন । এবার বীরভূম জেলার মাদ্রাসা ও অনান্য স্কুল কলেজের পড়ুয়া, শিক্ষক যৌথ উদ্যোগে বিশ্বভারতীর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অতিমারী আবহেই স্কুল কলেজ খুলে গেছে । এদিকে বিশ্বভারতী ক্যাম্পসে শুরু হয়েছে পঠন পাঠন ।
এবার বীরভূম জেলার মাদ্রাসা ও অনান্য স্কুল কলেজের পড়ুয়া, শিক্ষক যৌথ উদ্যোগে বিশ্বভারতীর ভাষা ভবনের গেটে বিক্ষোভ শুরু করে।

তাদের দাবি যে, বিশ্বভারতী আরবিক, ফরাসি, উর্দু এই ভাষাতে যারা পঠন পাঠন করতে ইচ্ছুক সেই সব পড়ুয়াদের ব্রাত্য করা হচ্ছে। এমনকী বিক্ষোভরত পড়ুয়ারা জানান যে , ‘আমরা স্থানীয় ছাত্র ছাত্রী যারা বিশ্বভারতী উচ্চমাধ্যমিক পর ২০১৮ সাল থেকে বিশ্বভারতী ফর্ম ফিলাপ করেছি তবুও কোনো ভাবে পঠন পাঠনের সুজোগ পাচ্ছি না।’

   

রীতিমতো বিশ্বভারতীতে আরবিক ভাষা নিয়ে ডিপ্লোমার পাশাপাশি স্মাতক ও স্মাতকত্তোর কোর্স চালু করতে হবে। ঘন্টা খানেকের বেশি বিশ্বভারতীর ভাষা ভবনের গেট বদ্ধ রাখা হয়। অপরদিকে
আরবিক ভাষা নিয়ে আন্দোলন চালাতে থাকে অন্যান্য পড়ুয়রা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google