পশ্চিম বর্ধমানে অ্যাকশনে ইডি! দুর্গাপুরে বুদবুদ থানার ওসির বাড়িতে ম্যারাথন তল্লাশি

ed raid paschim bardhaman

দুর্গাপুর: রাজ্যে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। মঙ্গলবার ভোররাত থেকেই পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, মূলত বালি এবং কয়লা পাচার সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে।

ইডি-র নজরে বুদবুদ থানার ওসি

এদিনের অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বুদবুদ থানার বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডল। মঙ্গলবার সকালে দুর্গাপুরে তাঁর বাসভবনে হানা দেন ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলার আর্থিক লেনদেনের উৎস খুঁজতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢোকার মুখেই মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

   

পুরনো বিতর্ক ও সাসপেনশন ed raid paschim bardhaman

উল্লেখ্য, মনোরঞ্জন মণ্ডলের নাম বিতর্কে জড়িয়েছিল এর আগেও। তিনি যখন বারাবনি থানার ওসি ছিলেন, সেই সময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা ও বালি পাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পর পুলিশের এক শীর্ষ কর্তাকে বদলি করা হয় এবং মনোরঞ্জন মণ্ডলসহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল।