HomeWest BengalPurba Medinipur: তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে গ্রেফতার CPIM জেলা সম্পাদক, পুলিশ-বাম সংঘর্ষ

Purba Medinipur: তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে গ্রেফতার CPIM জেলা সম্পাদক, পুলিশ-বাম সংঘর্ষ

তৃণমূলের আবাস যোজনা দুর্নীতির অভিযোগ ঘিরে নন্দকুমার উত্তপ্ত। গ্রেফতার সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি

- Advertisement -spot_img

বিডিও অফিসে শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে গিয়ে গ্রেফতার হলেন সিপিআইএম (CPIM) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা সম্পাদক নিরিঞ্জন সিটি। জেলার নন্দকুমারে প্রবল উত্তেজনা।

বিকেল থেকে সন্ধে গড়িয়ে নন্দকুমার সরগরম। ১৩ জন সিপিআইএম সমর্থক গ্রেফতার। পুলিশ ও সিপিআইএম সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধাক্কাধাক্কি চলেছে।

   

পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সূ্ত্রে খবর, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার নন্দকুমার বিডিও অফিসে ডেপুটেশন কর্মসুচি ছিল। মিছিল করে সেখানে যান জেলার বাম নেতা ও সমর্থকরা। বিডিও অফিসের সামনে পুলিশ আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই শুরু হয় লাঠি চার্জ। মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়েক সহ ১৩ জনকে। বেশ কয়েকজন জখম।

সিপিআইএম সমর্থকদের ইটের আঘাতে চার পুলিশকর্মী আহত। তমলুকের এসডিপিও সাকিব আহমেদ জানান, এই ঘটনার পর সিপিআইএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে গ্রেফতার করা হয়

- Advertisement -spot_img
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img