পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আলোচনার আর্জি দেবের, পথে নামলেন টলিপাড়ার তারকারাও

কলকাতা: NEET প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন এবার উত্তাল করে তুলেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেও। জিতের পর এবার নিট কেলেঙ্কারি ও…

কলকাতা: NEET প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন এবার উত্তাল করে তুলেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেও। জিতের পর এবার নিট কেলেঙ্কারি ও পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব। তরুণ প্রজন্মের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অবিলম্বে তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন দেব?

নিজের সামাজিক মাধ্যম পেজে দেব লিখেছেন, দেশের অসংখ্য তরুণ শিক্ষার্থীর কণ্ঠস্বর গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, যারা নিজেদের দাবি-দাওয়া সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে দেব বলেন, “যখন তরুণ প্রজন্ম একজোট হয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে বাধ্য হয়, তখন তাদের সেই কণ্ঠস্বরকে সম্মান দিয়ে অত্যন্ত আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে শোনা উচিত।” ভারত সরকারের কাছে তাঁর পরিষ্কার আর্জি, তারা যেন অবিলম্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং সমাধানের পথ বের করেন।

Advertisements

পাশাপাশি, দেশের এই উত্তাল পরিস্থিতিতে সকলের কাছে শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অভিনেতা। যুবসমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এঁরাই সমাজের আসল ভবিষ্যৎ।

টলিপাড়ার তারকাদের প্রতিবাদ

উল্লেখ্য, দিল্লির যন্তর-মন্তরে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা এই আন্দোলন গত সোমবার ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে চরম হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করায় দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। এর আগে অভিনেতা জিৎ এই আন্দোলন নিয়ে সরব হলেও এবার নীরবতা ভাঙলেন দেব। অন্যদিকে, শুক্রবার কলকাতার রাজপথেও পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেছে সৌরভ পালোধী, চন্দন সেন, ঋদ্ধি সেন এবং শ্রীলেখা মিত্রের মতো টলিপাড়ার বিশিষ্ট শিল্পীদের।

বার্থ সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব থেকে পঞ্চায়েত প্রধান-পৌরসভার চেয়ারম্যানদের সরালেন শুভেন্দু

বাংলার আমূল হবে বিশ্বের সবচেয়ে বড় দই কারখানা! দাবি মোদী সরকারের