মাথায় চুল গজানোর হিউমারে শমীককে চেপে ধরলেন অনুপম

কলকাতা: তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য (Anupam Kher)বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে কিন্তু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। কলকাতায় বাংলা…

anupam-kher-samik-bhattacharya-humorous-reaction-kolkata

কলকাতা: তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য (Anupam Kher)বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে কিন্তু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। কলকাতায় বাংলা ছবির প্রচারে এসে তাই এবার বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদককে চেপে ধরলেন স্বয়ং অনুপম খের। সম্প্রতি একটি বাংলা ছবির প্রযোজনার কাজে কলকাতায় এসেছিলেন অনুপম খের।

   

এসেই প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এই বর্ষীয়ান অভিনেতা। সৌজন্য সাক্ষাতের সময় তিনি শমীককে নির্বাচনী প্রচারের সেই জোকস সম্বন্ধে জিজ্ঞেস করেন এবং বলেন সেই সময় শমীকের সেই বক্তব্যের অংশ বিশেষ ভাইরাল হয়ে যায় এবং তার কাছেও পৌঁছে যায়। শমীকের সঙ্গে দেখা করে তিনি জিজ্ঞেস করেন নির্বাচনী প্রচারে তিনি কি বলেছিলেন।

আরও দেখুনঃ মালদায় প্রাথমিক বিদ্যালয়ে নাবালিকাদের যৌন হয়রানি! গ্রেফতার সাকলিন আহমেদ

শমীকও না বিব্রত হয়ে বলেন আকাশ মাটিতে মিশতে পারে। মাটিও আকাশে মিলবে যেতে পারে। আবার অনুপম খেরের মাথায় চুলও গজাতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস আর কখনও সরকারে আসতে পারবে না। শমীকের এই বক্তব্য শুনে অনুপম অত্যন্ত খুশি হন এবং রাজ্যে সরকার গঠন করার জন্য অভিবাদন জানান। শমীক ভট্টাচার্য রাজনৈতিক ব্যাক্তিত্ব হলেও তার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মিশে থাকে চূড়ান্ত হিউমার।

সেই সঙ্গে তিনি সাহিত্য এবং সংস্কৃতি অনুরাগীও বটে। যখনই শমীক ভট্টাচার্য রাজনৈতিক বক্তৃতা রাখেন তা মানুষের কাছে আলাদা রকমের আকর্ষণ লাভ করে। কখনও আবার তার অনেক রাজনৈতিক বক্তৃতা সমাজ মাধ্যমে ভাইরাল হতেও দেখা গিয়েছে। এবার সেই ভাইরাল বক্তৃতা বঙ্গোপসাগর অতিক্রম করে পৌঁছে গিয়েছে আরব সাগরের তীরে।

তাই সেখান থেকে কলকাতায় ছুটে এসে শমীক ভট্টাচার্যকে স্বাগত জানালেন জেক নিয়ে তিনি রাজনৈতিক স্যাটায়ার তৈরী করেছিলেন সেই খোদ অনুপম খের। শমীকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন ‘আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার মাথায় চুল না গজায়।’ এবং তার পর শমীকের জ্ঞানগর্ভ বক্তৃতার ভূয়সী প্রশংসা করেন।