বোলপুরে: বীরভূম জেলায় অবৈধ বালি মাফিয়ার বিরুদ্ধে পুলিশের (sand mafia)সফল অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযানের প্রশংসা করে বলেছেন, “আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ প্রশংসনীয়।” মোহাম্মদ বাজার থানার আওতায় টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৫.৫ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। টুলু মন্ডল অনুব্রত মন্ডলের ঘনিষ্ট বলেও পরিচিত বলে জানা গিয়েছে।
আরও দেখুনঃ পরিচয় গোপন করে হিন্দু মেয়েকে ফাঁদে ফেলে পাচারের চেষ্টা! কেতুগ্রামে দাওয়াই মিন্টু মোল্লাকে
টাকা গণনা এখনও চলছে, আরও সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা রয়েছে।স্থানীয় সূত্র অনুসারে, দীর্ঘদিন ধরে টুলু মণ্ডল বীরভূমের বিভিন্ন নদী ও খনি এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকা কামিয়েছেন। পরিবেশের ব্যাপক ক্ষতি করে, স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবিকায় আঘাত করে এই মাফিয়া সিন্ডিকেট চলছিল। অনেকেই জানতেন যে এই চক্রের সঙ্গে আগের শাসক দলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
আরও দেখুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলা: স্ত্রী-পুত্রের পর এবার ইডির দফতরে মদন মিত্র
কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। এবার নতুন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে পুলিশ সোর্সের তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে তাকে টার্গেট করে।অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই অভিযানের প্রশংসা করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, বীরভূমের এসপি ও জেলা পুলিশের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেছেন, “জনগণের সম্পদ লুট করে যারা কোটি কোটি টাকা জমিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আগের শাসক দলের সঙ্গে যোগসাজশ করে যারা জনসম্পদ লুটেছে, তাদের বিরুদ্ধে আইনের পুরো শক্তি প্রয়োগ করা হবে।” তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই অভিযান চলতেই থাকবে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখা হবে।





