তৃণমূলের নির্বাচনী প্রচারে নাইজিরিয়ান! অভিযোগ করে CEO দফতরে মালব্য

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা যেন ক্রমশ চরমে পৌঁছচ্ছে। (Amit Malviya)বিজেপি-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে বৈঠক করেছেন।…

amit-malviya-tmc-nigerian-campaign-allegation-bengal-election

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা যেন ক্রমশ চরমে পৌঁছচ্ছে। (Amit Malviya)বিজেপি-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে, নির্বাচনী প্রচারে তৃণমূল নাইজেরিয়ান নাগরিকদের ব্যবহার করছে, যা নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিজেপি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলে অমিত মালব্য ছাড়াও রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারা ভোটার তালিকা সংশোধন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি এবং নির্বাচনী প্রচারে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অমিত মালব্য স্পষ্টভাবে বলেন, “টিএমসি প্রচারে নাইজেরিয়ান নাগরিকদের ব্যবহার করছে। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

   

আরও দেখুনঃ ডায়মন্ডহারবারে নাকা চেকিং! বিজেপি নেতার গাড়িতে ৯ লক্ষ

নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।” রাজ্যের রাজনৈতিক মহলে এই অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, নির্বাচনী প্রচারে বিদেশি নাগরিকদের জড়িয়ে ফেলা শুধু আইনবিরোধী নয়, রাজ্যের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্যও হুমকি। তারা দাবি করেন,তৃণমূল দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ভোটব্যাঙ্ক তৈরি করার চেষ্টা করছে। অমিত মালব্য আরও অভিযোগ করেন যে, কিছু এলাকায় তৃণমূল কর্মীরা বিদেশি যুবকদের প্রচারে নামিয়ে দিয়েছে, যাদের কেউ কেউ নাইজেরিয়া থেকে এসেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দিয়েছে। তৃণমূল নেতারা বলছেন, বিজেপি নির্বাচনে হারের ভয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, বিজেপি নিজেরাই অন্য রাজ্য থেকে লোকজন এনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। দুই দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে রাজ্যের নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।