আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো জয় সিনারের, ফিরলেন বিশ্ব এক নম্বরে

টেনিস দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা কার্লোস আলকারাজ বনাম ইয়ানিক সিনার। রবিবার মর্যাদাপূর্ণ মন্টে কার্লো মাস্টার্স-এর ফাইনালে সরাসরি সেটে ৭-৬ (৫), ৬-৩ গেমে স্পেনের…

jannik-sinner-beats-alcaraz-wins-monte-carlo-masters-world-number-one

টেনিস দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা কার্লোস আলকারাজ বনাম ইয়ানিক সিনার। রবিবার মর্যাদাপূর্ণ মন্টে কার্লো মাস্টার্স-এর ফাইনালে সরাসরি সেটে ৭-৬ (৫), ৬-৩ গেমে স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করলেন ইতালির ইয়ানিক। পাশাপাশি ফিরে পেলেন বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষ স্থান।

এদিন এক তীব্র লড়াইয়ের স্বাক্ষী থাকল গোটা বিশ্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে যান দুই টেনিস তারকা। প্রথম সেটে আলকারাজ গেম কিছুটা নিয়ন্ত্রণে নেন। তবে টাইব্রেকে প্রথম সেটে নিজের দখলে নেন ইতালির টেনিস তারকা সিনার। দ্বিতীয় সেটে ফের ছন্দ খুঁজে পান আলকারাজ। কিন্তু ইয়ানিক হাল ছাড়লেন না। আলকারাজের ভুলের সুযোগ নিলেন এবং টানা চার গেম জিতে সেট নিজের হাতের মুঠোর করেন সিনার।

   

এই শিরোপা জয়ের পর সিনার উঠে এসেছে বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষে। বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ১৩,৩৫০ এবং আলকারাজ সামান্য ব্যবধানে ১৩,২৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই প্রথম ক্লে কোর্টে মাস্টার্স জয় করল ইতালির তরুণ টেনিস খেলোয়াড়।

কিছু দিন আগেই মায়ামি ওপেনে জিতেছিলেন ‘সানশাইন ডাবল’। এবার জয় করলেন মন্টে কার্লো মাস্টার্স শিরোপা। এর আগে এই কৃতিত্ব ছিল নোভাক জোকোভিচের ঝুলিতে। একই মরসুমে প্যারিস, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি এবং মন্টে কার্লো – টানা চারটি মাস্টার্স ১০০০ শিরোপা জয় করে সকলকে বার্তা দিলেন, তিনিই বর্তমানে টেনিস দুনিয়ার বাদশা।