‘গুজরাত দাঙ্গায় চুপ ছিলেন!’ বাংলায় বিজেমুল সেটিং নিয়ে মমতাকে কটাক্ষ ওয়াইসির

মুর্শিদাবাদ: বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক বিতর্ক। (Owaisi)সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক জনসভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর…

owaisi-attacks-mamata-banerjee-bengal-election-rally

মুর্শিদাবাদ: বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক বিতর্ক। (Owaisi)সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক জনসভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদুদ্দিন ওআইসি তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুরোনো রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “মমতা বন্দোপাধ্যায় বিজেপি সরকারে রেলমন্ত্রী ছিলেন।

পরে পদত্যাগ করেন। ২০০৩ সালে বিজেপি তাঁকে সমর্থন করে। তারপরই গুজরাট দাঙ্গা ঘটে। হাজার হাজার মুসলিম ত্রাণ শিবিরে আশ্রয় নেন। সেই সময় মমতা বন্দোপাধ্যায় কী করছিলেন?”ওআইসি আরও বলেন, “মমতা বন্দোপাধ্যায় , ইশরত জাহান, বিলকিস বানো এবং জাকিয়া জাফরি কি আপনার বোন নন? মুসলিম সম্প্রদায়ের ভোট নিতে চান, কিন্তু তাদের দুর্দশার সময় কোথায় ছিলেন?”

Advertisements

আরও দেখুনঃ তৃণমূলের নির্বাচনী প্রচারে নাইজিরিয়ান! অভিযোগ করে CEO দফতরে মালব্য

তাঁর এই বক্তব্য রাজ্যের মুসলিম-প্রধান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রঘুনাথগঞ্জে এআইএমআইএম প্রার্থী ইমরান সোয়াঙ্কির সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। ওআইসি স্পষ্ট করে বলেন যে, তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করলেও প্রকৃত উন্নয়ন ও নিরাপত্তা দিতে পারেনি।সভায় ওআইসি আরও অভিযোগ করেন যে, ২০০২-এর গুজরাট দাঙ্গার সময় মমতা বন্দোপাধ্যায় বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের অংশ ছিলেন এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনও লড়েছিলেন।

তিনি প্রশ্ন তোলেন, সেই সময় দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলোর পাশে মমতা কোথায় ছিলেন? বিলকিস বানোর মতো নির্যাতিত নারী, ইশরত জাহানের মতো যুবতী এবং জাকিয়া জাফরির মতো পরিবারের সদস্যরা কি তাঁর ‘বোন’ নন? ওআইসির ভাষায়, “মুসলিমদের ভোট চাইলে তাদের দুর্দশার সময় পাশে দাঁড়াতে হয়। শুধু ভোটের সময় মনে পড়লে চলবে না।”

এআইএমআইএম-এর এই সভা মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু-প্রধান জেলায় দলের স্বতন্ত্র লড়াইয়ের বার্তা দিচ্ছে। ওআইসি বলেন, বাংলায় মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের ভোটব্যাঙ্ক হয়ে থেকেছে, কিন্তু প্রকৃত প্রতিনিধিত্ব ও ন্যায়বিচার পায়নি। তিনি দাবি করেন, শুধুমাত্র একটি স্বাধীন মুসলিম রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠলে তবেই এই সম্প্রদায়ের মানুষেরা তাদের অধিকার আদায় করতে পারবেন।