কোনও বি টিমের সঙ্গে না! জোট ভেঙেই হুমায়ূন নিয়ে বিস্ফোরক মিম প্রধান ওআইসি

কলকাতা: বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে হুমায়ূনের সাথে জোট ভেঙেছে মিম। (Humayun Owaisi)বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন আসাদুদ্দিন ওআইসি। পশ্চিম…

aimim-breaks-alliance-humayun-owaisi-bengal-statement

কলকাতা: বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে হুমায়ূনের সাথে জোট ভেঙেছে মিম। (Humayun Owaisi)বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন আসাদুদ্দিন ওআইসি। পশ্চিম বর্ধমানসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের প্রচারে অংশ নিয়ে ওআইসি স্পষ্ট জানিয়েছেন, “আমরা শুধু মানুষের কণ্ঠস্বর। কেউ বাংলার মানুষের সততা নিয়ে প্রশ্ন তুললে আমরা কখনোই তা মেনে নেব না। আমাদের একটাই লক্ষ্য বাংলায় মুসলিমদের একটি স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা।

   

তবেই ন্যায়বিচার সম্ভব। নইলে আমরা চিরকাল পরাধীন থেকে যাব। সেই কারণেই আমরা নির্বাচনে লড়ছি। আমি এখানে আমার দলের প্রচারে অংশ নিতে এসেছি।”সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ক্লিপ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত ওই ক্লিপে হুমায়ুন কবীরের বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই এআইএমআইএম তাৎক্ষণিকভাবে জোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

আরও দেখুনঃ মায়ানমার যুদ্ধে বন্দি মহিলাদের সেনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার বার্তা বাংলাদেশি মৌলবীর

দলের পক্ষ থেকে বলা হয়, “আজ থেকে এআইএমআইএম হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করল। বাংলার মুসলিমরা অন্যতম দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত সম্প্রদায়। তাদের স্বার্থ রক্ষায় আমরা স্বতন্ত্রভাবে লড়ব।” ওআইসি আরও বলেন, বাংলার মুসলিম সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন ও প্রতিনিধিত্ব হয়নি। তিনি মনে করেন, শুধুমাত্র একটি স্বাধীন মুসলিম নেতৃত্ব গড়ে উঠলে তবেই এই সম্প্রদায়ের মানুষেরা ন্যায্য অধিকার পাবেন।

“আমরা কোনো দলের ‘বি-টিম’ নই। আমরা শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই,” এমন মন্তব্য করে তিনি স্পষ্ট করে দেন যে, এআইএমআইএম এবার বাংলায় একা লড়াই করবে। বাংলার রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ। সরকারি তথ্য অনুসারে রাজ্যের একটি বড় অংশের মুসলিম জনগোষ্ঠী এখনও শিক্ষা, চাকরি ও অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

ওআইসি ভাষায়, “যতদিন না আমাদের নিজস্ব নেতৃত্ব গড়ে উঠবে, ততদিন আমরা শুধু ভোট দিয়ে যাব, কিন্তু ক্ষমতায় অংশীদার হতে পারব না।” তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, সংখ্যালঘুদের উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।