বাজেটে এক টাকাও বাড়লো না লক্ষ্মীর ভাণ্ডারে

আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৪% ডিএ (ডিয়ারনেস এলাউন্স) বৃদ্ধি পাওয়ার ঘোষণা হলেও, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ অপরিবর্তিত রয়ে গেল। অর্থাৎ গত বছর বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-budget-no-increase-for-lakshmi-bhandar

আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৪% ডিএ (ডিয়ারনেস এলাউন্স) বৃদ্ধি পাওয়ার ঘোষণা হলেও, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ অপরিবর্তিত রয়ে গেল। অর্থাৎ গত বছর বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেতেন, এবারও সেই একই পরিমাণ টাকায় পাবেন।

২০২১ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে, প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় বর্তমানে প্রায় ২ কোটিরও বেশি রাজ্যের মহিলা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকা, এবং সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান ১০০০ টাকা করে। এই টাকা সরাসরি মহিলা উপকারভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরবরাহ করা হয়।

   

তৃণমূল কংগ্রেসের ভাল ফলাফলের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে অন্যতম কারণ, বিরোধীরা বারবার দাবি করে আসছেন। তৃণমূলের জেতার পিছনে মহিলা ভোট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা নিয়ে তাঁদের কোনও সন্দেহ নেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ২০২৪-এ তৃণমূল সরকারের এটি ছিল শেষ বাজেট। ফলে, বাজেটের প্রতি মহিলাদের ছিল বিশেষ নজর। অনেকেই আশা করেছিলেন যে, সরকার তাদের আর্থিক সহায়তা বাড়াবে, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রদত্ত টাকা বৃদ্ধি পাবে। তবে আজকের বাজেটে চাহিদা অনুযায়ী কোনও বাড়তি সুবিধা ঘোষণা করা হয়নি।

এছাড়া, বিরোধীরা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ দিয়ে মহিলাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল রাজনৈতিক ফায়দা লুফে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস মহিলাদের মধ্যে শক্তিশালী ভোটব্যাঙ্ক তৈরি করেছে, যার ফলে তাদের জয়ের পথ সহজ হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে, সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় টাকার পরিমাণ বৃদ্ধি না করার সিদ্ধান্ত কিছুটা হতাশাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এখন প্রশ্ন উঠছে, ২০২৬ সালের নির্বাচনের আগে, যখন মহিলাদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন কি তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর কোনও উদ্যোগ নেবে?

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google