পাকিস্তানকে ঘায়েল করতে তৈরি, হুঁশিয়ারি বরুণ চক্রবর্তীর

কলকাতা: আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই চিরশত্রু দল ভারত ও পাকিস্তান। এখনও পর্যন্ত গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
varun-chakravarthy-warning-before-india-vs-pakistan-t20

কলকাতা: আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই চিরশত্রু দল ভারত ও পাকিস্তান। এখনও পর্যন্ত গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। বর্তমানে দুই দলই সমান সমান জায়গায় রয়েছে। ভারত-পাক মহারণের আগে হুঁশিয়ারি দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

নামিবিয়ার বিরুদ্ধে মাত্র ২ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। আইপিএল হোক বা ভারতের জাতীয় দল – সব ক্ষেত্রেই ব্যাটে-বলে জ্বলে ওঠেন তিনি। গৌতম গম্ভীরের অন্যতম প্রিয় শিষ্য বরুণ। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষে তিনি জানান, “আমি কিছু জিনিস নিয়ে কাজ করছি। এগুলো সাধারণ আমি সবসময়ই করে থাকি। আগামী ম্যাচগুলোতে আমি কিছু আলাদা বল করতে চলেছি। আমি পাকিস্তান ম্যাচে নতুন বল করব কি না সেটা সম্পূর্ণ আমার হাতে।“

   

এখানেই শেষ নয়। বরুণ চক্রবর্তী আরও বলেন, “তবে আমি নিজের উপর যতটা আত্মবিশ্বাসী তাতে আমি বোলিংয়ে নতুন কিছু করতেই পারি। কিছু বল আছে যেগুলো একবারেই আমাকে সাফল্য এনে দেয়, আবার কিছু বল আমি ছয় বছর ধরে চেষ্টা করছি এবং সাফল্য পাইনি। পুরোটাই নির্ভর করে প্রতিপক্ষ, আবহাওয়া, পিচের উপর।“ টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুশখাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বরুণের কাছে আরও অনেক বল রয়েছে যেগুলো ধীরে ধীরে কাজে লাগানো হবে। এখনই সমস্ত অস্ত্র শেষ করে দিতে চান না তিনি। সুতরাং, বরুণকে নিয়ে যে টিম ম্যানেজমেন্টের বাড়তি পরিকল্পনা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google