সন্দেশখালির উত্তমের বিরুদ্ধে খুনের অভিযোগ, জেল হেফাজতের নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সন্দেশখালি কাণ্ডে এমনিতেই জেরবার গোটা রাজ্য৷ তার মধ্যেই নতুন করে উঠল খুনের অভিযোগ৷ অভিযুক্ত সন্দেশখালি কান্ডের নায়ক শেখ শাহজাহান ঘনিষ্ট উত্তম ওরফে সুশান্ত সর্দার৷ খুনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সন্দেশখালি কাণ্ডে এমনিতেই জেরবার গোটা রাজ্য৷ তার মধ্যেই নতুন করে উঠল খুনের অভিযোগ৷ অভিযুক্ত সন্দেশখালি কান্ডের নায়ক শেখ শাহজাহান ঘনিষ্ট উত্তম ওরফে সুশান্ত সর্দার৷ খুনের মামলায় বুধবার অভিযুক্ত উত্তমকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷

আদালতে তার আইনজীবী সঞ্জয় দাস জানিয়েছেন, গত বছর আগষ্ট মাসে বনগাঁর ট্যাংরা কলোনী এলাকায় বিষ্ণু মন্ডল নামে এক ব্যক্তি খুন হন৷ ওই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ঝর্না মন্ডলের অভিযোগে দুই অভিযুক্তকে ঘটনার কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ৷

   

পরে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে যায়৷ এরই মধ্যে তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্ত্রীর যোগ সাজেশেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল৷ এরই মধ্যে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ওই খুনের মামলায় সন্দেশখালির উত্তম সর্দার ওরফে সুশান্তকে যুক্ত করে পুলিশ৷

বুধবার অভিযুক্তকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলেও ধৃতের বিরুদ্ধে ওই খুনে যুক্ত থাকার কোনও তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি পুলিশ৷ এদিন আসামী ও সরকারি দু’পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল জবাবের পর বনগাঁ আদলতের অতিরিক্ত মুখ্য বিচারক বিপ্লব শী অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন নাকচ করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন৷

আদালতে যাওয়ার পথে উত্তম জানায়, সে নির্দোষ৷ এর আগে সে কোনওদিন বনগাঁয় আসেনি৷ এমনকি খুন হওয়া বিষ্ণু মন্ডল ও অভিযোগকারিনী মহিলা তার অপরিচিত৷ ইচ্ছাকৃতভাবে পুলিশ এই মামলায় উত্তমকে যুক্ত করেছে বলে জানান তার আইনজীবী৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google