UP Election 2022: নির্বাচনের আগেই গুরুতর অভিযোগ সপার বিরুদ্ধে, জবাব তলব কমিশনের

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ আনল নির্বাচন কমিশন। এই রাজনৈতিক দল করোনা কালে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ। এই মর্মে কমিশন নোটিশ জারি করে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Akhilesh Yadav

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ আনল নির্বাচন কমিশন। এই রাজনৈতিক দল করোনা কালে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ। এই মর্মে কমিশন নোটিশ জারি করে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব চেয়েছে।

গত ১৪ জানুয়ারি সপা তাদের লখনউয়ের অফিসে একটি জনসমাবেশ করে। যা ১৪৪ ধারায় করোনা বিধির উল্লঙ্ঘন করে।

   

নির্বাচন কমিশন সমাজবাদী পার্টির জেনারেল সেক্রেটারির কাছে এর জবাব চায়। ২৪ ঘন্টার মধ্যে দল সন্তোষজনক জবাব দিতে না পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

করোনা কালেই বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন রয়েছে। সাত দফায় যোগীরাজ্যে নির্বাচন হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুথ কেন্দ্র বাড়িয়েছে কমিশন। ১০ মার্চ ভোট গণনা হবে।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google