Earth Day: কার্বন জালে হাঁসফাঁসানির মধ্যে পালন বিশ্ব ধরিত্রী দিবস

যে মার্কিন মুলুকের বিরুদ্ধে প্রকৃতি ধংস করে ছোট ছোট দেশগুলির সংকট বাড়িয়ে তোলার অভিযোগ ওঠে। সেই দেশই বিশ্ব ধরিত্রী দিবসের (Earth Day) সূতিকাগার। ১৯৭০ সালে…

যে মার্কিন মুলুকের বিরুদ্ধে প্রকৃতি ধংস করে ছোট ছোট দেশগুলির সংকট বাড়িয়ে তোলার অভিযোগ ওঠে। সেই দেশই বিশ্ব ধরিত্রী দিবসের (Earth Day) সূতিকাগার।

১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ এপ্রিল রাস্তায় নেমে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দু কোটি মানুষ। সেই থেকেই ধরিত্রী দিবসের সূত্রপাত।

   

 

১৯৭০ সালে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এই কারণে পরবর্তীকালে তাঁকে মারভিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে বিশ্ব জুড়ে। আন্তর্জাতিক তারিখ রেখা অনুয়ায়ী কোথাও একদিন আগে কোথাও একদিন পরে।  পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে, জলবায়ু সংকট, পরিবেশ দূষণ রোধে পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করাই ধরিত্রী দিবসের লক্ষ্য। এই লক্ষ্যে বিভিন্ন সংস্থা, সংগঠন সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ দিনটি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।