বাংলা এখন গর্ব করার জায়গায় নেই, বাণিজ্য সম্মেলন মিটতেই বেসুরো রাজ্যপাল

রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত লেগেই থাকছে। কখনও তা ঊর্ধ্বমুখী হয় তো কখনও তা নিম্নমুখী। সম্প্রতি হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যের প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত লেগেই থাকছে। কখনও তা ঊর্ধ্বমুখী হয় তো কখনও তা নিম্নমুখী। সম্প্রতি হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যের প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। তবে আবার তিনি বেসুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যপাল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করেছিলেন তাতে অনেকে মনে করেছিলেন যে এবার হয়তো রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত কমবে। এমন জল্পনাকে উড়িয়ে দিয়েছেন ধনখড়।

   

ফের রাজ্যের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করলেন রাজ্যপাল ধনখড়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা স্মরণ করিয়ে তিনি জানিয়েছেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটই হয়নি, বর্বরোচিত হিংসা হয়েছে। চারিদিকে শুধুই হিংসা চলছে। নারী ও শিশুদের উপর অত্যাচার চলছে। বাংলা এখন গর্ব করার মতো জায়গায় নেই। রাজ্য সরকারকে বাংলার ভাবমূর্তি ঠিক করতে হবে।

নির্বাচনে হিংসার বিষয়ে তিনি জানিয়েছেন, ২০১৮ সাল, ২০১৯ সাল এবং ২০২১ সালের নির্বাচনে রাজ্যে হিংসা হয়েছে। নির্বাচন সারা দেশে হয়, কিন্তু রক্ত এখানে ঝরে। প্রত্যেককে এর জবাব দিতে হবে। আমি যা বলছি, পরিস্থিতি তার থেকেও খারাপ।

রাজ্যপাল আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলছেন পেগাসাস রাজভবনে আছে। সৌগত রায় বলছেন আমি ম্যাসেজ করি। মুখ্যমন্ত্রী বলছেন তাজ বেঙ্গল থেকে খাবার ঢোকে রাজভবনে। আমি চ্যালেঞ্জ করছি, গত আড়াই বছরে কোনওদিন খাবার আসেনি।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অসুস্থতা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন, তাঁর কীসের অসুস্থতা তাঁকে জিজ্ঞেস করুন। পশ্চিমবঙ্গে সব ওপেন সিক্রেট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google