Ukraine War: ইউক্রেনের খেরসন ছেড়ে পালাচ্ছে বিরাট রুশ সেনা

হাজার হাজার রুশ সেনা পিছিয়ে যাচ্ছে। (Ukraine War) যে কোনও সময় খেরসন (Kherson) শহর পুনর্দখল করবে ইউক্রেনীয় সেনা।  ‘কঠিন সিদ্ধান্ত’ নিতেই হলো। ইউক্রেনের (Ukraine)  অন্যতম নগর খেরসন (Kherson) ...

By Rana Das

Published:

Follow Us

হাজার হাজার রুশ সেনা পিছিয়ে যাচ্ছে। (Ukraine War) যে কোনও সময় খেরসন (Kherson) শহর পুনর্দখল করবে ইউক্রেনীয় সেনা। 

‘কঠিন সিদ্ধান্ত’ নিতেই হলো। ইউক্রেনের (Ukraine)  অন্যতম নগর খেরসন (Kherson) থেকে সেনা প্রত্যাহারের পর এমনই জানালেন রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন। একে কঠিন সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন তিনি। ইউক্রেনে সেনা অভিযান (Ukraine War) ভয়াবহ করার দায়িত্ব সুরোভিকিনকে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সুরোভিকিন রুশ বিমান বাহিনীর কমান্ডার। তিনি দায়িত্ব নেওয়ার পর আরও রক্তাক্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল।

   
  • ‌গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
  • ‌পূর্ব ইউক্রেনের দুটি রুশভাষী অঞ্চল দখল করেছে রাশিয়া। দু পক্ষের বহু হতাহত
  • ‌এর আগে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া

ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন জানান, খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। শহরটিতে পর্যাপ্ত রসদ সরবরাহ করা সম্ভব হয়ে উঠছে না।

BBC জানাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন সেনা অভিযান চালু করেছিল রাশিয়া।  ইউক্রেনের একমাত্র খেরসন অঞ্চলটির রাজধানী দখল করে রুশ সেনা। সেখান থেকেই সেনা প্রত্যাহার করছে রাশিয়া।

রুশ সংবাদ সংস্থা Tass জানাচ্ছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর জেনারেল সুরোভিকিন খেরসন থেকে সেনা সরানোর কথা জানান।

AP জানাচ্ছে, শীতের সময় অভিযান চালানোর বিষয়ে রুশ কমান্ডারদের মধ্যে চিন্তা ছিল। আর ইউক্রেনের বাহিনী প্রথম দিকে পিছু হটলেও গত দু মাসে লাগাতার প্রত্যাঘাত করছে। ইউক্রেনীয় বাহিনীর আক্রমণের মুখে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।

Al Jazeera জানাচ্ছে, খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি নেতা কিরিল স্ত্রেমসোভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google