Ukraine War: পুতিনের বিপুল সম্পত্তির হদিশ পেতে তদন্ত শুরু

(Ukraine War) ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা দুনিয়ার নজর রাশিয়ার সামরিক শক্তির দিকে। ঠিক এই সময়েই পুতিনের যে বিপুল পরিমাণ সম্পত্তি আছে তার খোঁজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

(Ukraine War) ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা দুনিয়ার নজর রাশিয়ার সামরিক শক্তির দিকে। ঠিক এই সময়েই পুতিনের যে বিপুল পরিমাণ সম্পত্তি আছে তার খোঁজ শুরু করল ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

ব্রিটেন-সহ বিভিন্ন দেশে পুতিনের লুকিয়ে রাখা সম্পত্তির খোঁজ করতে গিয়ে সামনে এসেছে অবাক করা তথ্য। আন্তর্জাতিক মহলে জল্পনা, এই মুহূর্তে পুতিনই বিশ্বের ধনীতম ব্যক্তি। যদিও এই বিপুল সম্পত্তির সবটা তাঁর নিজের নামে নেই।

   

পুতির নিজে কখনও তাঁর সম্পত্তির পরিমাণ প্রকাশ করেন না। জানা গিয়েছে, পুতিনের এই সম্পত্তির মালকিন তাঁর প্রেমিকা, স্ত্রী, সন্তান, বন্ধু-বান্ধবদের নামে রাখা আছে।

জল্পনা নিজের বাল্যবন্ধু বুচারের ছেলের নামে পুতিন নাকি ৫০ কোটি ডলারের সম্পত্তি রেখেছেন পুতিন। তাঁর এক ভাইপোর নামেও ৫০ কোটি ডলারের সম্পত্তি আছে। পুতিনের তিন মেয়ের মধ্যে এক মেয়ের সম্পত্তির পরিমাণ ১০কোটি ডলারেরও বেশি।

ব্রিটেনের সারে এস্ট্রেটের মত অভিজাত এলাকায় প্রাসাদোপম বাড়িতে পুতিনের ওই মেয়ে থাকেন। তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে রাশিয়ার পতাকা লাগানো লিম্যুজিন গাড়ি। এমনকী, বাড়ির পিছনে রয়েছে গল্ফ কোর্স ও হেলিপ্যাড।

২০০৩ সালে পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে পুতিনের এক কন্যা জন্মায়। কন্যার জন্মের পর ওই পরিচারিকার নামেও পুতিন ১০ কোটি ডলারেরও বেশি সম্পত্তি করে দিয়েছেন।

সূত্রের খবর, কৃষ্ণসাগরের তীরেও পুতিনের বিশাল এক প্রাসাদ রয়েছে। যার বাজারমূল্য ১০০ কোটি ডলারেরও বেশি। সেই প্রাসাদের শৌচাগার পরিষ্কার করার জন্য যে ব্রাশ ব্যবহার করা হয় তার দাম নাকি ৬৫০ ডলার। শুধু রাশিয়া ও ব্রিটেনে নয়, বিশ্বের বিভিন্ন দেশে পুতিনের সম্পত্তি লুকিয়ে রাখা আছে। এছাড়াও বিভিন্ন সংস্থাতেও পুতিনের বিপুল পরিমাণ বিনিয়োগ আছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google