Ukraine Crisis: রুশপন্থী গোষ্ঠীর পরপর হামলা শুরু, সীমান্তে দূর্বল ইউক্রেনীয় সেনা

পূর্ব ইউক্রেনের সীমাম্ত এলাকায় বোমাবর্ষণ ও সংঘর্ষ শুরু। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের অংশে থাকা এলাকায় সক্রিয় রুশপন্থী ও ইউক্রেনীয় সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বোমাবর্ষণ চলছে বলে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পূর্ব ইউক্রেনের সীমাম্ত এলাকায় বোমাবর্ষণ ও সংঘর্ষ শুরু। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের অংশে থাকা এলাকায় সক্রিয় রুশপন্থী ও ইউক্রেনীয় সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বোমাবর্ষণ চলছে বলে জানা গেছে।

শুক্রবারও পূর্ব ইউক্রেনে রুশপন্থীদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছিল। একে অপরের ওপর বোমা বর্ষণও করেছে।

   

পূর্ব ইউক্রেনের ডোনেতস্ক শহরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন জানিয়েছেন, স সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে পারে। তাই তারা নারী, শিশু এবং বয়স্ক বেসামরিক নাগরিকদের রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছেন। প্রক্রিয়া শুরু হচ্ছে বলে তিনি জানান।

রাশিয়া জানিয়েছে, পূর্ব ইউক্রেনে সংঘর্ষের ঘটনা খুবই ভয়াবহ। ডোনেতস্কে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google