১২ চাকার লরি সহ আটক ২ যুবক

নিজস্ব সংবাদদাতা,  কোচবিহার: চুরি যাওয়া ১২ চাকার একটি লরি (12-wheeler lorry) সহ ২ যুবককে আটক করল কোচবিহার জেলা পুলিশ৷ সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কোচবিহার জেলা পুলিশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজস্ব সংবাদদাতা,  কোচবিহার: চুরি যাওয়া ১২ চাকার একটি লরি (12-wheeler lorry) সহ ২ যুবককে আটক করল কোচবিহার জেলা পুলিশ৷ সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার মান ভট্টাচার্য।

রবিবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরে তিনি সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে তিনি জানান, শুক্রবার রাতে কোচবিহার শহর সংলগ্ন টাপুরহাট এলাকা থেকে একটি ১২ চাকার লরি চুরি যায়। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল তবে সকালবেলা দেখা যায় সেই গাড়িটি নেই।

   

সেটার তদন্তে নেমে কোচবিহার জেলা পুলিশ জিপিএস ট্র্যাক করে এবং রাস্তায় কিছু সিসিটিভি ফুটেজ তারা পায়। এমন করতে করতে তারা দেখতে পায় গাড়িটি আসাম বাংলা বর্ডারে আগমনী থানা এলাকায় রয়েছে৷

সেখানে গিয়ে তদন্ত শুরু করে তারা গাড়িটিকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে যাদের মধ্যে একজনের নাম আল ফারুক যার বয়স ২৭ বছর এবং অপর জনের নাম শাহজামাল শেখ যার বয়স ২৬ বছর।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google