নির্বাচনের আগে প্রার্থীর অফিসের সামনে জোড়া বিস্ফোরণ, মৃত ২২

বালুচিস্তান: বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন৷ এর ঠিক আগের দিন অর্থাৎ বুধবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বালুচিস্তানে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২৷ আহত বহু৷ ভোটের আগে এই বিস্ফোরণের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বালুচিস্তান: বৃহস্পতিবার পাকিস্তানে নির্বাচন৷ এর ঠিক আগের দিন অর্থাৎ বুধবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বালুচিস্তানে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২২৷ আহত বহু৷ ভোটের আগে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে৷

জানা গিয়েছ, প্রথম বিস্ফোরণটি ঘটেছে পিশিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে৷ সেখানে ১২ জন নিহত হয়েছেন৷ আহত প্রায় ২৪ জন৷ দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে আফগানিস্তানের বর্ডারের কাছে কিলা সাইফুল্লাহ শহরের একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে৷ সেখানে মৃতের সংখ্যা ১২৷ আহতের সংখ্যা জানা যায়নি৷

   

বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল৷ তারপরও কীভাবে বিস্ফোরণ হয়, তা নিয়ে রয়েছে প্রশ্ন৷ বিস্ফোরণের পর ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে৷ তবে বুধবারের হামলার পিছনে কে বা কারা ছিল তা এখনও জানা যায়নি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google