Tripura Election 2023: ত্রিপুরায় গণহারে পদত্যাগ বিজেপিতে, এবার সামিল বিধায়ক

নির্বাচনের (Tripura Election 2023) আগে গণহারে পদত্যাগ পর্ব চলছে ত্রিপুরার শাসকদল (BJP) বিজেপিতে। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভে একাধিক বিধানসভায় বিজেপির সাংগঠনিক কর্মকর্তারা দলত্যাগ বা সাংগঠনিক পদ থেকে সরে ...

By Rana Das

Published:

Follow Us

নির্বাচনের (Tripura Election 2023) আগে গণহারে পদত্যাগ পর্ব চলছে ত্রিপুরার শাসকদল (BJP) বিজেপিতে। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভে একাধিক বিধানসভায় বিজেপির সাংগঠনিক কর্মকর্তারা দলত্যাগ বা সাংগঠনিক পদ থেকে সরে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তথৈবচ নেতারা। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিকে নারাজ কর্মী সমর্থকরা দলীয় নেতাদের মুল্ডপাত করছেন।

গোদের উপর বিষফোঁড়ার মতো পরিস্থিতি তৈরি হলো খোদ বিধায়কের পদত্যাগপত্র দাখিল করায়। নির্বাচন শিয়রে অথচ বিধায়ক করলেন পদত্যাগ। এ রাজ্যের কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ড অতুল দেববর্মার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেল। কী কীরণে তিনি বিধায়ক পদ থেকে সরে গেলেন তা স্পষ্ট করেননি। মনে করা হচ্ছে প্রার্থী বাছাই নিয়ে তিনিও নাখুশ।

   

গত কয়েকমাসে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক পদত্যাগ করেছেন। সেই তালিকায় সামিল ড অতুল দেববর্মা। এছাড়া একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক নেতারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন। শাসক দলের এমন গণহারে পদত্যাগ কি কোনও রাজনৈতিক ইঙ্গিত? ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে উঠছে এমন প্রশ্ন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google