Nabonita Dey: নির্যাতনের শিকার হয়েছিলেন, বৈধব্য পেরিয়ে আজ রাজার সংসারে সুখী রাণীর শাশুড়ি

Nabonita Dey: বাংলা টেলিভিশন দুনিয়ার চেনা মুখ অভিনেত্রী নবনীতা দে। বর্তমানে স্টার জলসার ‘তোমাদের রাণী’ সিরিয়ালে রাণীর শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এর আগে ‘খোকা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nabonita Dey

Nabonita Dey: বাংলা টেলিভিশন দুনিয়ার চেনা মুখ অভিনেত্রী নবনীতা দে। বর্তমানে স্টার জলসার ‘তোমাদের রাণী’ সিরিয়ালে রাণীর শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এর আগে ‘খোকা বাবু’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মেয়েবেলা’, ‘রাঙা বউ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নবনীতা। স্বামী-কন্যা নিয়ে বর্তমানে সুখী গৃহকোণ তাঁর। কিন্তু বছর খানেক আগে বড় ঝড় এসেছিল তাঁর জীবনে।

হাসিখুশি এই অভিনেত্রীর গোটা জীবনে কিছু বছর আগেই আচমকা নেমে এসেছিল বিষাদের যন্ত্রণা। প্রথম বিয়ের সেই তিক্ত স্মৃতি ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠানে সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। অপরাজিতা আঢ্যর সামনেই স্বামী রাজা চট্টোপাধ্যায়কে পাশে নিয়েই অভিনেত্রী বললেন মনের কথা। তাঁর স্বামীও ছোটপর্দার অতি পরিচিত মুখ।

   

অভিনেত্রী জানান, তাঁর কাছে অভিনয় বাঁচার অক্সিজেন। অথচ সেই অক্সিজেনই কেড়ে নিয়েছিল তাঁর প্রথম স্বামী। বন্ধ করিয়ে দিয়েছিল অভিনয়। অভিনয়টা আমার অক্সিজেন নেওয়া জায়গা তখন, আমার আগের হাজব্য়ান্ড যে আমার অভিনয়টা বন্ধ করিয়ে দেবে,সেটা ভাবিনি। এরপর আমি মেয়েকে নিয়ে বাবা-মা’র কাছে চলে আসি। কোর্ট-উকিল এইসব করতে করতেই সে মারা যায়’।

তাঁর আরও সংযোজন, ‘জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এইরকম একটা শক্ত হাত ধরে আমি ভালো আছি’। নবনীতা এর আগেও দিদি নাম্বার ওয়ানের মঞ্চে জানিয়েছিলেন, স্বামীর শেষকৃত্য করার পরেও শ্বশুরবাড়ির কাউকে পাশে পাননি তিনি। বলেছিলেন, ‘গঙ্গার ঘাট থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠি তখন আমার পাশে শ্বশুরবাড়ির কোনও লোক ছিল না। এত দিন যাঁরা আমায় এত কথা শুনিয়ে এসেছিলেন, আমায় দোষারোপ করে এসেছিলেন তাঁরা কেউ ছিলেন না। আমি তখন একটাই কথা মনে মনে বলছিলাম, তুমি এত দিন আমার দিকে আঙুল তুলে এসেছো, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই।’

২০২০-র জুলাই মাসে সই-সাবুদ করে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন নবনীতা। তিনি জানান, ‘আমার কাজ নিয়ে শুধু রাজা নয়, আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্টিভ। শাশুড়ি-ননদ সবাই আমাকে খুব সাপোর্ট করে’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google