সোনা কিনতে এটাই সেরা সময়? কলকাতার আজকের রেট জানুন

কিছুদিন আগেই সোনার দামে (Gold Price) বড়সড় পরিবর্তন দেখা গিয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ১০ গ্রাম সোনার দামে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছিল। সেই সময় ...

By Suparna Parui

Published:

Follow Us
On January 2, 2026, Kolkata Sees Steady Gold Prices and Lower Silver Rates

কিছুদিন আগেই সোনার দামে (Gold Price) বড়সড় পরিবর্তন দেখা গিয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ১০ গ্রাম সোনার দামে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছিল। সেই সময় বাজারে চরম উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ ক্রেতাদের মধ্যে। বিশেষ করে বিয়ের মরশুমে গয়না কিনতে যাওয়া মানুষজনের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে সেই বাড়তি দাম বেশিদিন স্থায়ী হয়নি। আন্তর্জাতিক বাজারে ওঠানামার জেরে রাতারাতি অনেকটাই কমে যায় হলুদ ধাতুর দাম। আর এবার মঙ্গলবার, ২০ মে ফের সামান্য পরিবর্তন দেখা গেল সোনার দরে।

এদিন কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা। আগের দিনের তুলনায় খুব বেশি পরিবর্তন না হলেও বাজারে এখনও অস্থিরতা বজায় রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।রাজধানী দিল্লিতেও সোনার দামে সামান্য পরিবর্তন দেখা গিয়েছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা। কলকাতার তুলনায় দিল্লিতে দাম সামান্য বেশি থাকলেও সামগ্রিকভাবে দেশের বাজারে এখন স্থিতিশীল ভাবই লক্ষ্য করা যাচ্ছে।

   

অন্যদিকে দেশের আর্থিক রাজধানী মুম্বইতেও সোনার দামে (Gold Price) বিশেষ পরিবর্তন নেই। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার (Gold Price) দাম ১ লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা। কলকাতার সঙ্গে মুম্বইয়ের দর প্রায় একই রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google