Tollywood: শারদ উৎসবের প্রাক্কালে টলিপাড়ায় সিনেমার মেলা

ঢাকের বাদ্যি বেজে গেছে৷ আজ মহাচতুর্থী। ইতিমধ্যেই হুজুগে বাঙালিরা মহালয়ার পরের দিন থেকেই হয়েছে প্যান্ডেলমুখী। দলে দলে মানুষ জমায়েত হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে। দুর্গাপুজোর প্রাক্কালে ইতিমধ্যেই সমগ্র টলিউড (Tollywood) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bengali movie 2022

ঢাকের বাদ্যি বেজে গেছে৷ আজ মহাচতুর্থী। ইতিমধ্যেই হুজুগে বাঙালিরা মহালয়ার পরের দিন থেকেই হয়েছে প্যান্ডেলমুখী। দলে দলে মানুষ জমায়েত হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে। দুর্গাপুজোর প্রাক্কালে ইতিমধ্যেই সমগ্র টলিউড (Tollywood) পাড়া জানান দিচ্ছে, একই দিনে পরপর ৪টি সিনেমা মুক্তি পেতে চলেছে পেক্ষাগৃহে। ৩০শে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে চলেছে কাছের মানুষ, কর্ণ সুবর্ণের গুপ্তধন, বৌদি ক্যান্টিন এবং মিশন এভারেস্ট।

পথিকৃৎ বসু পরিচালিত ‘কাছের মানুষ’ সিনেমাতে অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জী, দেব এবং ঈশা লাহা। এই সিনেমাটি মূলত অনুপ কুমার ও বিকাশ রায় অভিনীত ‘জীবন কাহিনী’ সিনেমাটিকে অনুসরণ করে তৈরী করা হয়েছে। ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজক দীপক অধিকারী।

   

ধ্রুব ব্যানার্জি পরিচালিত ‘কর্ণ সুবর্ণের গুপ্তধন’ সিনেমাতে অভিনয় করেছে আবির চ্যাটার্জী, ঈশা লাহা, অর্জুন চ্যাটার্জী ও সৌরভ সরকারসহ আরও অনেকে। এই সিনেমাটি মূলত রোমাঞ্চক ধরাকে মাথায় রেখে তৈরী করেছেন। ৮ থেকে ৮০ সকলের আগ্রহ সহকারে ভালোলাগার মতন এই সিনেমাকে নিয়ে বেশ আশাবাদী প্রযোজক দল।

পরমব্রত চ্যাটার্জী পরিচালিত এবং অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী, সোহম চক্রবর্তী, অনুষ্কা মজুমদার এবং পরমব্রত চ্যাটার্জী। এই সিনেমাটি মূলত এক নারীর তার স্বাধীনভাবে স্বপ্নপূরণের যাত্রায় কিভাবে সাফল্য লাভ করেছে তা নিয়েই তৈরী হয়েছে। নারীকেন্দ্রিক এই সিনেমা দর্শকদের মনে আঁক কাটতে পারবে বলে আশাবাদী রয়েছেন প্রযোজক।

দেবাদিত্য বন্দোপাধ্যায় পরিচালিত ‘মিশন এভারেস্ট’ সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে ছোটো পর্দার পরিচিত মুখ চান্দ্রেয়ী ঘোষ। এই সিনেমাটি মূলত এক মহিলা কীভাবে এভারেস্ট জয় করেছেন সেই কাহিনী মাথায় রেখে তৈরী করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google