Tollywood: হাফ ডজন তারকার নাম জানাবে ইডি, টলিপাড়ায় তীব্র টেনশন

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রায় পুরো বাংনা চলচ্চিত্র মহল (Tollywood) সরকারের অনুগৃহীত হিসেবে চিহ্নিত। সেই টলিপাড়ায় এবার ইডির ঈগল চোখ পড়েছে। একাধিক বাংলা ছবির তারকার নাম আনতে চলেছে ...

By Rana Das

Published:

Follow Us

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রায় পুরো বাংনা চলচ্চিত্র মহল (Tollywood) সরকারের অনুগৃহীত হিসেবে চিহ্নিত। সেই টলিপাড়ায় এবার ইডির ঈগল চোখ পড়েছে। একাধিক বাংলা ছবির তারকার নাম আনতে চলেছে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা ইডি। টলির কারা ? কারা? 

ইতিমধ্যেই অভিনেত্রী ও তৃ়ণমূল সাংসদ নুসরত জাহানের নামে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। তাঁকে জেরা করেছে ইডি। এই একই দুর্নীতিতে রূপলেখা মিত্রের নাম এসেছে। তিনিও ইডি নজরে। অভিনেত্রী ও তৃ়ণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে জেরা করেছে ইডি। আর কারা? উঠছে প্রশ্ন।

   

দুর্গা পুজোর আগে টেনশনে টলিউড। গোটা রাজ্যের নজরে ২১ সেপ্টেম্বরের দিকে। এই দিন ৬ তারকাদের নাম প্রকাশ্যে আনতে চলেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে থাকা তারকাদের নাম, সম্পত্তির হিসেব আদালতে জমা দেবে ইডি। জানা গিয়েছে নিয়োগ দুর্নীতির তদম্তে ধৃত কুন্তলের ৭৫ টি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখে এই তারকাদের নামের লিস্ট বানিয়েছে ইডি। তারকাদের অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বিপুল পরিমাণ। এর সঙ্গে সূত্র মারফৎ জানা গিয়েছে, শীঘ্রই দুই অভিনেতাকে তলব করতে চলেছে ইডি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেছেন ২১ সেপ্টেম্বর ইডিকে তাদের সন্দেহভাজন নাম গুলো সাবমিট করতে হবে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু তারকা এবং নিয়োগ দুর্নীতিতে তাদের যুক্ত থাকার যে তথ্য তা আদালতে জমা করতে হবে। এর পাশাপাশি তাদের সম্পত্তির তালিকাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।এই স্ক্যানারে টলিউড থেকে রয়েছে ৬ জন তারকা। তারা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে সরাসরি সম্পর্কে যুক্ত ছিলেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে অনেককে ট্র্যাক করা গিয়েছে।

তার মধ্যে থেকে একজন যুবনেত্রী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার সম্পত্তির খতিয়ান নেওয়া হয়েছিল। তার যে বিপুল টাকার ফ্ল্যাট সেটা তিনি কিভাবে কিনেছিলেন। সোর্স অফ ইনকাম কি ছিল এইসব প্রশ্ন তাকে করা হয়। যা পরবর্তী তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় গোটা বাংলা চলচ্চিত্র জগতে একটি বড় কালো দাগ লেগেছে। অয়ন শীলের সঙ্গে সম্পর্কের কথা আগেও বহুবার সামনে এসেছে। এবং কুন্তল ঘোষ রীতিমতো টলিগঞ্জে ফান্ডিং করেছে। এবার গোটা রাজ্য জুড়ে ২১ সেপ্টেম্বর ইডির জমা দেওয়া কাগজের উপর নজর।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google