SSC : ‘হাইকোর্টে তৃণমূলের মুখোশ খুলে গেছে’, ‘বিচার’ চাইলেন দিলীপ ঘোষ

কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মুখোশ খসে পড়েছে। অন্ধকারে যুব সমাজের ভবিষ্যত। শিক্ষক নিয়োগে (SSC) দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এভাবেই সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  সামাজিক মাধ্যমে বিজেপির ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মুখোশ খসে পড়েছে। অন্ধকারে যুব সমাজের ভবিষ্যত। শিক্ষক নিয়োগে (SSC) দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে এভাবেই সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

সামাজিক মাধ্যমে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘সরকারি চাকরিতে ব্যাপক অবৈধ চাকরি দেওয়ার ঘটনায় তৃণমূলের আসল রূপ বেরিয়ে এসেছে। হাইকোর্টে ওদের মুখোশ একেবারে খুলে গেছে। ৫৭২ জনের নিয়োগকে খারিজ করে দিয়েছেন বিচারপতি। তাদের বেতনও উদ্ধার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ 

   

দিলীপ আরও বলেছেন, ‘ যুবসমাজের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো এবার কি প্রশ্ন করবেন তাঁর দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের ? আমরা বিচার চাই। এবং এর পিছনে তৃণমূলের সে নেতা, মন্ত্রীদের হাত রয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’ 

উল্লেখ্য, ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতার উচ্চ আদালত। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে বেতন এখন অবধি দেওয়া হয়েছিল, তা উদ্ধার করার জন্য জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে. বাগের কমিটিকে আগামী ১৪ই ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google