‘জয়ের পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র’ তেজস্বীর জয়ে তৈরি হয়েছে বিতর্ক

মুম্বই:  জয়ের তাজ উঠেছে তেজস্বীর মাথায়। বাঘা বাঘা প্রতিযোগীদের পেছেনে ফেলে বিগ বসের মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। আর তাতেই বেঁধেছে গোল। কীভাবে জিতে গেলেন তেজস্বী! বিগ বস ১৫-তে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Tejswai

মুম্বই:  জয়ের তাজ উঠেছে তেজস্বীর মাথায়। বাঘা বাঘা প্রতিযোগীদের পেছেনে ফেলে বিগ বসের মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। আর তাতেই বেঁধেছে গোল। কীভাবে জিতে গেলেন তেজস্বী! বিগ বস ১৫-তে তেজস্বী প্রকাশ কখনওই খুব একটা জনপ্রিয় ছিলেন না। তাহলে কীভাবে এই জয় সম্ভব! টেলিতারকা থেকে আমজনতা হতবাক বিগবসের একাংশ দর্শক।

শুরুটা ছিল বেশ অন্যরকম। শুধু টেলিভিশনের পর্দার আটকে ছিল না ‘বিগ বস’। শুরু হয়েছিল এটিটি প্ল্যাটফর্মে। তাই দর্শকও ছিল কয়েকগুন বেশি। আর গতকাল ছিল ‘বিগ বস ১৫’-এর ফিনালে। এবারের বিগ বসে কোন প্রতিযোগী সেরার মুকুট ছিনিয়ে নেবেন, তা জানতেই গোটা দুনিয়া অধীর আগ্রহে বসে ছিল। তবে শেষমেশ, তেজস্বী প্রকাশ বিগ বস জিতে নেওয়ায় খুব একটা খুশি নয় অনেকেই। হঠাৎ করে কীভাবে তেজস্বী ছিনিয়ে নিলেন শিরোপা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু করেন বেশ কবেকজন টলিভিশনের অভিনেত্রী সহ নেটিজেনরা।

   

বিগ বস ফিনালের পর গওহর খান টুইট করেন, ‘বিগ বসের বিজেতা একজনই। তিনি হলেন প্রতীক। বিগ বসের প্রতিযোগী ঘোষণার পর স্টুডিওর সাইলেন্স সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। পুরো বিশ্ব জানে প্রতীকই এর যোগ্য।’ অন্যদিকে অভিনেত্রী শেফালি লিখেছেন, ‘প্রতীক, তুমি সবার হৃদয় জয় করেছ।’ কাম্য পাঞ্জাবির কথায়, ‘আমার কাছে বিজেতা একমাত্র প্রতীক। তুমি দারুণ খেলেছ। তোমার বিগ বসের প্রতি প্রেম আমাকে মুগ্ধ করেছে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ মনে করছেন, তেজস্বীর জেতার পেছনে নিশ্চয়ই বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি বিগ বসের অন্দরের কেউই। বিগ বসের টিমের মতে, পুরোটাই দর্শকদের ভাল লাগার উপর নির্ভর করেছে।

প্রসঙ্গত, তেজস্বী প্রকাশের এই জয় যেমন অপ্রত্যাশিত, তেমনই চমকে ভরা ছিল বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালে। কেননা প্রথম লড়াইটা ছিল প্রতীক, শমিতা শেট্টি ও করণ কুন্দ্রার মধ্যে। যদিও ১০ লক্ষ টাকার পুরস্কার নিয়ে শো থেকে নিজেকে সরিয়ে নেন নিশান্ত। এর পর প্রথম তিন প্রতিযোগীর তালিকা থেকে বাদ পড়ে যান শমিতা।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডের এবার উপস্থিতি ছিলেন ফিনালের মঞ্চে। তাঁদের নতুন ছবি গেহরাইয়াঁর প্রচার উপলক্ষে তো বটেই, পাশাপাশি প্রতিযোগীদের মনোবল বাড়াতেও বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে হাজির ছিলেন তাঁরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google