Hawa: অস্কারে যাওয়া প্রথম বাংলা ছবি হাওয়া আসছে কলকাতায়

উত্তাল বঙ্গোপসাগরেরর তীরে নোঙর করে থাকা কয়েকটি মাছ ধরার নৌকা। সেই নৌকাগুলির মাঝি মাল্লাদের মধ্যে এক রহস্যময়ী বেদেনী কেন? সে কী করতে চায়? কোথা থেকে এসেছে? এমনই কাহিনী ...

By Rana Das

Published:

Follow Us

উত্তাল বঙ্গোপসাগরেরর তীরে নোঙর করে থাকা কয়েকটি মাছ ধরার নৌকা। সেই নৌকাগুলির মাঝি মাল্লাদের মধ্যে এক রহস্যময়ী বেদেনী কেন? সে কী করতে চায়? কোথা থেকে এসেছে? এমনই কাহিনী নিয়ে তৈরি বাংলাদেশি চলচ্চিত্র হাওয়া (Hawa) মনোনীত হয়েছে অস্কারের জন্য। সেরা বিদেশি ছবির পুরষ্কার কি পাবে প্রথম কোনও বাংলা ছবি এই প্রশ্ন ঘুরছে টলিউডেও (Tollywood)। কারণ, কোনও বাংলা ভাষার ছবি এর আগে অস্কার বিজয় দৌড়ে নামেনি। আলোচিত সেই ছবি এবার কলকাতায় প্রদর্শিত হবে। জানিয়েছে  (Bangladesh Deputy High Commission Kolkata) কলকাতার বাংলাদেশ উপদূতাবাসl

বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর কলকাতায় হবে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানেই হাওয়া প্রদর্শিত হবে।

   

প্রথম কোনও বাংলা ছবি অস্কার (Oscar Award ) জয়ী হবে? ইতিহাস তৈরি হবে? হাওয়ার গতিতে ছড়িয়েছে বাংলাদেশি ছবির অস্কার যাত্রার খবর। টলিউড (Tollywood) চমকিত। উচ্ছাস তরঙ্গে দুলছে ঢাকাইয়া ছবিমহল-ঢালিউড (Dhalywood), বাংলাদেশের (Bangladesh) অতি আলোচিত ছবি (Hawa) ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে অস্কারের সেরা বিদেশি বিভাগে প্রতিযোগিতার জন্য।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, অস্কারের ৯৫তম আসরে সেরা বিদেশি ছবির তালিকায় মনোনীত হয়েছে হাওয়া। এই বিভাগের জন্য ছবি চেয়ে আহ্বান করা হলে আমাদের কাছে দুটি ছবি জমা পড়ে। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে। আগামী বছরের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

হাওয়া : উত্তাল বঙ্গোপসাগরে মাঝিদের মধ্যে এক রহস্যময়ী বেদেনী

ঢালিউড পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমার গল্প মাঝ সমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলার। তাতে আটকে পড়া আটজন মাঝি ও এক রহস্যময় বেদেনী।এই ছবি ঢালিউডে ঝড় তুলেছে। দীর্ঘ সময় পর এত বড় বাণিজ্যিক সফল ছবি আর হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র তথ্য বলছে, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘হাওয়া’।

বাংলাদেশ ছাড়িয়ে হাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল আলোচিত। ছবির কয়েকটি মুহূর্ত সোশ্যাল সাইটে দেখে পশ্চিমঙ্গ সহ অন্যান্য বাংলাভাষী অঞ্চল যথা অসমের বরাক উপত্যকা ও ত্রিপুরা ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি সমাজে তীব্র আলোচিত হয়।

হাওয়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি (বেদেনী), শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google