মাধ্যমিক আটকাতে মেয়েকে মারধর বাবার, পুলিশের দ্বারস্থ পড়ুয়াসহ মা

মুর্শিদাবাদ: মেয়ের পড়াশোনা করা মোটেই পছন্দ করেন না বাবা৷ তাও মা-এর সহযোগিতায় দশম শ্রেণি পর্যন্ত এসেছে৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে দেবেন না বাবা৷ তাই মেয়ের পরীক্ষা আটকাতে মারধর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মুর্শিদাবাদ: মেয়ের পড়াশোনা করা মোটেই পছন্দ করেন না বাবা৷ তাও মা-এর সহযোগিতায় দশম শ্রেণি পর্যন্ত এসেছে৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে দেবেন না বাবা৷ তাই মেয়ের পরীক্ষা আটকাতে মারধর, ঘরে আটকে রাখা, কিছুই বাকি রাখেননি তিনি৷ কিন্তু তবু আটকাতে পারল না মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া৷ সটান থানায় হাজির হয়ে পুলিশের সহায়তায় পরীক্ষায় বসল মাধ্যমিক পড়ুয়া৷

জানা গিয়েছে, রফিকুল ইসলাম ও পপি বিবির চার সন্তান৷ বাড়ি ফরাক্কার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে লাওয়ার হাটে৷ পেশায় রাজমিস্ত্রি রফিকুলের বড় মেয়ে তাহামীরা৷ অভিযোগ, রফিকুল চান না তাঁর মেয়ে পড়াশোনা করুক৷ তাই মেয়ের পড়াশোনা বন্ধ করতে প্রতিদিন তাকে মারধর করত৷

   

অভিযোগ, বিগত কয়েকদিন ধরে বাড়িতে তুমুল অশান্তিও করছেন রফিকুল ইসলাম৷ তাহামীরাকে মারধরের পাশাপাশি ঘরে বন্দিও করে রাখেন তিনি৷ তাহামীরের মা পপি বিবির ইচ্ছা মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ যেন হয়৷ তাই তিনি সবসময় স্বামীর বিরুদ্ধে গিয়ে মেয়ের পাশে থেকেছেন৷

তাই শনিবার পরীক্ষার আগে মাকে নিয়ে সোজা ফারাক্কা থানায় চলে যায় ওই ছাত্রী৷ ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে পুরো ঘটনা খুলে বলেন৷ তিনিই নিজে উদ্যোগ নিয়ে সোজা ওই ছাত্রীকে নিয়ে চলে যান অর্জুনপুর হাইস্কুলে৷ এরপর পুলিশের সহযোগিতায় তাহামীর পরীক্ষায় বসে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google