Bangladesh: বাংলাদেশি মাওবাদীদের হানি ট্রাপ শিকার সাংসদ আনোয়ারুল, কলকাতার ফ্ল্যাটেই ছিল লাস্যময়ী

কলকাতার সংলগ্ন নিউটাউনে খুন করা হয়েছে বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুলকে। খুনের পর নিউটাউনের ফ্ল্যাটে দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছিল। সেই দেহাংশ ট্রলি ব্যাগে পাচার করা হয়। ঢাকা ...

By Rana Das

Published:

Follow Us

কলকাতার সংলগ্ন নিউটাউনে খুন করা হয়েছে বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুলকে। খুনের পর নিউটাউনের ফ্ল্যাটে দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছিল। সেই দেহাংশ ট্রলি ব্যাগে পাচার করা হয়। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ জানাতে, প্রতিবেশি ভারতের শহরে সাংসদ হত্যাকাণ্ডে জড়িতদের একজন শিলাস্তি রহমান। তার জেরা চলছে।

তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, শিলাস্তি রহমানের সঙ্গে বাংলাদেশে নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিবিসিপি সংযোগ। পিবিসিপির পুরো নাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। এই দলটি পশ্চিমবঙ্গে ষাটের দশকে নকশালপন্থী ‘খতম’ রাজনীতির অনুসারী হিসেবে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আত্মপ্রকাশ করেছিল। ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির পরে  একাধিক উপদলে ভেঙে গেছে পিবিসিপি। বাংলাদশের খুলনা বিভাগের কিছু এলাকায় দলটির পরিচয় চরমপন্থী গোষ্ঠী। এমনই সংগঠনের সঙ্গে গোপন সংযোগ রেখে চলে শিলাস্তি রহমান।

   

লাস্যময়ী শিলাস্তি রহমানকে হানি ট্রাপ বলেই চিহ্নিত করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা অফিসাররা। তদন্তে জানা যাচ্ছে, শিলাস্তি রহমানের অন্য নাম সিনথিয়া রহমান। ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুলকে কলকাতায় আসতে বলা হয়। এই পরিকল্পনাটি করে আনোয়ারুলের ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন। সেই শিলাস্তি ওরফে সিনথিয়াকে হানি ট্রাপ হিসেবে ব্যবহার করে  সাংসদকে কলকাতায় ডেকে পাঠায়। ‘চিকিতসা করাতে যাচ্ছি’ বলে বাংলাদেশি সাংসদ ১২ মে  কলকাতার এসে বন্ধুর বাড়িতে উঠেছিলেন। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। নিখোঁজ তদন্তে উঠে এসেছে ভিনদেশে পরিকল্পিত খুনের বিষয়টি। আক্তারুজ্জামান শাহীন বাংলাদেশি মাওবাদী সংগঠনের ঘনিষ্ঠ।

বা়ংলাদেশের সাংসদ আনোয়ারুলকে কলকাতায় আনার পর তার সঙ্গে দেখা করে শিলাস্তি ওরফে সিনথিয়া। তদন্তে উঠে এসেছে এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। শাহীন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে গেছিল কলকাতায়।  তদন্তে উঠে এসেছে। ১৩মে আনোয়ারুলকে হত্যায় শিলাস্তি নিজেও অংশ ন এবং লাশ গুম করতে সহযোগিতা করে। ১৫ মে শিলাস্তি বিমানে কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

সাংসদ আনোয়ারুল খুনে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তে উঠে আসছে ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করেছিল আক্তারুজ্জামান শাহীন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google