Pakistan: ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে, থানাতেই পুলিশকর্মীরা নিহত

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে (Pakistan)সাধারণ নির্বাচন। যার জন্য প্রস্তুত সব রাজনৈতিক দল। ঠিক তার আগেই পাকিস্তানে লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। বালোচিস্তানে নির্বাচন কমিশন অফিসের বাইরে বিস্ফোরণের আগুন ঠান্ডা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে (Pakistan)সাধারণ নির্বাচন। যার জন্য প্রস্তুত সব রাজনৈতিক দল। ঠিক তার আগেই পাকিস্তানে লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। বালোচিস্তানে নির্বাচন কমিশন অফিসের বাইরে বিস্ফোরণের আগুন ঠান্ডা হতে না হতেই, ফের একবার পাকিস্তানে আতঙ্ক ছড়াল জঙ্গিরা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আনিসুল হাসান জানান, সোমবার ভোরে জঙ্গিরা এ ঘটনা ঘটায়। প্রথমে স্নাইপারের গুলি চালায় এবং পরে চৌধওয়ান থানায় প্রবেশ করে। এবং সেখানে উপস্থিত পুলিশদের লক্ষ্য করে নির্বিচারে গ্রেনেড নিক্ষেপ করে। হামলায় নিহতদের মধ্যে সোয়াবির অভিজাত পুলিশ ইউনিটের ছয় পুলিশ সদস্য রয়েছেন, যারা নির্বাচনের সময় স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য ওই এলাকায় মোতায়েন ছিলেন।

   

এই হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলা এবং ডেরা গাজি খানের দিকে যাওয়ার রাস্তাগুলিতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে এবং প্রতিটি রাস্তায় চেকিং চলছে।

রবিবার, ৪ জানুয়ারি, বালোচিস্তানের নুশকি জেলায় পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) অফিসের বাইরে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ইসিপি অফিসের গেটের বাইরে যে বিস্ফোরণ ঘটেছে তাতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google