চাকরি ফেরতের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর দারস্থ চাকরিহারারা, পৌঁছল কি বার্তা?

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি (SSC)  এখনও পুরোপুরি শান্ত হয়নি। বহু চাকরি প্রাপ্ত প্রার্থীর নাম বাতিল হওয়ার পর তাঁরা বারবার জানিয়ে (SSC)  এসেছেন, তাঁদের প্রতি অবিচার ...

By Suparna Parui

Published:

Follow Us
Fired SSC Teachers Return to CM’s Residence, Await Mamata’s Response

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি (SSC)  এখনও পুরোপুরি শান্ত হয়নি। বহু চাকরি প্রাপ্ত প্রার্থীর নাম বাতিল হওয়ার পর তাঁরা বারবার জানিয়ে (SSC)  এসেছেন, তাঁদের প্রতি অবিচার করা হয়েছে। এই প্রতিবাদের অংশ হিসেবেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হলেন চাকরিহারা তিন শিক্ষক-শিক্ষিকা।(SSC)  

রবিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (SSC)  বাসভবনের সামনে উপস্থিত(SSC)  হন সঙ্গীতা সাহা, মিতা সরকার এবং নির্মল বারকান্দজ। তাঁদের দাবি, তাঁরা নির্দোষ, এবং অযথাই চাকরি হারাতে হয়েছে। প্রশাসনের একের পর এক স্তরে আবেদন জানিয়েও কোনও সুরাহা পাননি তাঁরা। এবার (SSC)  মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের আশাতেই এই পদক্ষেপ।(SSC)  

   

তাঁরা মিলন সংঘ ক্লাব পর্যন্ত যেতে সক্ষম হন। ক্লাবটি মুখ্যমন্ত্রীর (SSC)  কালীঘাটের বাড়ির একদম সামনেই অবস্থিত। তবে কোনও লিখিত বা পুলিশি (SSC)  অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে(SSC)  সরাসরি দেখা সম্ভব হয়নি। যদিও তাঁরা জানিয়েছেন, সিএমও-র কিছু অফিসারের সঙ্গে তাঁদের (SSC)  কথা হয়েছে এবং অফিসাররা তাঁদের সমস্ত ডকুমেন্টস ও ফোন নম্বর নিয়েছেন।

সঙ্গীতা সাহা জানান, (SSC)  “আমরা এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সেদিন আমাদের থানায় নিয়ে যাওয়া হয়। তখনই জানতে পারি,(SSC)  রবিবার দেখা করার সুযোগ থাকতে পারে। সেইমতো আজও উপস্থিত হয়েছিলাম। অফিসাররা আমাদের কথা শুনেছেন, আমরা তাঁদের কাছে সমস্ত প্রমাণপত্র দিয়েছি। বলা হয়েছে, যদি ম্যাডাম কথা বলতে রাজি হন, তাহলে ফোনে যোগাযোগ করা হবে।”(SSC)  

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ছয়জন চাকরিহারা মহিলা শিক্ষক প্রতিনিধি হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছেছিলেন। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ তাঁদের (SSC)  সরিয়ে কালীঘাট থানায় নিয়ে যায়। তাঁদের দাবি ছিল, তাঁরা কোনও অপরাধ করেননি। রাজ্য সরকারের ত্রুটির জন্য তাঁরা চাকরি হারিয়েছেন। এবার রবিবার আবার তিনজনের একটি দল শান্তিপূর্ণভাবে দেখা করার চেষ্টা করেন।(SSC)  

নিয়োগ দুর্নীতির কাঁটায় বহু পরিবার কার্যত পথে বসেছে। পরীক্ষায় সফল হয়েও শুধুমাত্র দুর্নীতির অভিযোগে অনেকের নাম বাতিল হয়ে গেছে। আদালতের (SSC)  রায়, প্রশাসনিক নির্দেশ—সব কিছু মিলিয়ে এক জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। এই অবস্থায় তাঁদের মতে, মুখ্যমন্ত্রীই শেষ ভরসা। কারণ(SSC)  তাঁর একমাত্র নির্দেশেই হয়তো পরিস্থিতি বদলাতে পারে।

এই ঘটনার পর রাজনৈতিক মহলেও (SSC)  আলোচনা শুরু হয়েছে।(SSC)  বিরোধীদের মতে, রাজ্য সরকার এখনও পর্যন্ত এই শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সংবেদনশীল আচরণ করছে না। অপরদিকে, সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, সমস্ত বিষয় আদালতের নির্দেশ অনুযায়ী হচ্ছে।(SSC)  

তবে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর চেষ্টা এবং অফিসারদের মাধ্যমে তাঁদের তথ্য দেওয়ার পরে চাকরিহারা প্রার্থীদের মনে একটুখানি হলেও আশার আলো জেগেছে। (SSC)  এখন প্রশ্ন একটাই—আসলে কি ফোন আসবে? মুখ্যমন্ত্রী কি তাঁদের সঙ্গে দেখা করবেন?(SSC)  

চাকরিহারা এই শিক্ষক-শিক্ষিকারা বলছেন, “আমরা আর কিছু চাই না। শুধু একটা নিরপেক্ষ বিচার চাই। যদি আমাদের কোনও দোষ থাকে, তবে তা বলুক প্রশাসন। (SSC)  না হলে আমরা আমাদের কাজ ফেরত চাই।”(SSC)  

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দৃষ্টি এই সমস্যার দিকে পড়ে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তাঁদের জীবনে ফের ফিরে আসবে কি কালো বোর্ড আর খড়ি-চকের দিন? সময়ই বলবে।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google