Team India: এখনও হাসপাতালে ঈশান, করা হয়েছে সিটি স্ক্যান

এখনও ভালো নেই ঈশান কিষাণ। হাসপাতালে রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা (Team India)।  শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। মাথায় বল লেগেছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এখনও ভালো নেই ঈশান কিষাণ। হাসপাতালে রয়েছেন তিনি। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা (Team India)। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। মাথায় বল লেগেছিল। দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন লাহিরু কুমারার বলে মাথায় চোট পেয়েছিলেন তিনি। সরাসরি হেলমেটে লেগেছিল বল। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিমাচল প্রদেশের কাংরার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সিটি স্ক্যান হয়েছে বলে খবর। 

   
Team India
তখন মাঠেই চলছিল কনকাশন টেস্ট

মাঠেই কমকাশন টেস্ট করা হয়েছিল ভারতের এই তরুণ ক্রিকেটারের। সাময়িক পরীক্ষার ফের ক্রিজে ফিরে আসেন তিনি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি ইনিংস। এক ওভার পরে লাহিরুর বলেই ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ঈশান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আরও এক ক্রিকেট চোট পেয়েছিলেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছেন একজন লঙ্কান ক্রিকেটার। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google